আলেমে দ্বীন মাওলানা নূর মোহাম্মদের ইন্তেকালে রাজশাহী মহানগরী জামায়াতের শোক

রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সাবেক ইমাম ও রাজশাহী মহানগরীর বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি হযরত মাওলানা নূর মোহাম্মদের ইন্তেকালে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। গতকাল সোমবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সাথে মহান আল্লাহ তায়ালার  যেন তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই দোয়া করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট