বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর রাজশাহী বিভাগীয় শাখার ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন লাভ করেছে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. এ. কে. এম. গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল আওয়াল রাজাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্র অনুযায়ী, অনুমোদনের তারিখ ০৮/১০/২০২৬ থেকে পরবর্তী তিন বছর এই কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে। নবগঠিত এই কমিটি রাজশাহী বিভাগের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ এবং বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।নেতৃবৃন্দ জানান, রাজশাহী বিভাগের সকল বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করাই হবে নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য।এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করা হয়েছে।নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
