ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে রাজশাহী মহানগরীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর ১৮ নং ওয়ার্ডের পবা নতুনপাড়া (গাংপাড়া) পুনর্বাসন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে গাংপাড়া পুনর্বাসন কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন হারেজের সভাপতিত্বে অতিথি ও নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান মিনু এমন একজন জনবান্ধব নেতা, যিনি কখনো মানুষের মাঝে ভেদাভেদ করেন না। প্রান্তিক ও অবহেলিত মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম মূল দিক। বিগত সরকারের আমলে যখন প্রায় ৪০ বছরের পুরনো গাংপাড়া বস্তিটি ভেঙে দেওয়া হয়, তখন কনকনে শীতের রাতে গৃহহীন মানুষ চরম অসহায় দিন কাটাচ্ছিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বুলেট এবং বিএনপি নেতা আবু বাক্কার, সুমন রেজা, বাবুল, দুলাল হোসেন ও মোহাম্মদ বাবু। এছাড়াও স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ১৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনা, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আলী, স্বেচ্ছাসেবক দল নেতা লালন এবং ছাত্রনেতা শাকিল ও নয়নসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মী। আলোচনা পর্ব শেষে মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট