বাগমারায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারা ঝিকরা ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসী ও ক্যাডারদের হাতে নৃশংস হামলায় আহত বিএনপি নেতা তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রামানিক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিক সন্ত্রাসী হামলাকারীরা বীরদর্পে এলাকায় চুষে ফিরছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করায় উল্টো সন্ত্রাসীরা স্থানীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় মিথ্যা মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ক্যাডারদের হাতে নৃশংস হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আহত শহিদুল ইসলাম প্রামানিক এর বড় ভাই শামসুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
লিখিত বক্তব্যে শামসুর রহমান জানান, গত ৪ অক্টোবর সকাল ১০টার দিকে বাগমারা উপজেলার মধ্যঝিনা এলাকায় তাঁর ছোট ভাই মোহাম্মদ শহিদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। শহিদুল ইসলাম প্রামানিক দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শামসুর রহমানের দাবি করে জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর ভাইকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা দেশে ফিরে আসার গুজবে একটি পক্ষ এলাকায় ভয়ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এতে তাঁর ভাইকে টার্গেট করা হয়।
ঘটনার দিন শহিদুল ইসলাম প্রামানিক নিজের বেগুন খেতে কাজ করার সময় এলাকার চিহ্নিত সন্্রাসী শহিদুল, হাবিবুর,, সাজেদুর, সহেল, মিঠুন, মাসুদ নজু, শুভ সহ কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ভাই শহিদুল প্রামানিকের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় সন্ত্রাসীরা তাঁকে তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন এবং গলায় ছুরি চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর আহতের চিহ্ন গলায় ও পিঠে আপনার দেখেন, এ বলে তারা আহত ভায়ের ছবি প্রদর্শন করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে শামসুর রহমান আরও বলেন, হামলার ঘটনার পর তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁর দাবি, বাগমারা থানায় করা জিআর মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সন্ত্রাসীরা তাঁদের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ সবে কলকাঠি নাড়ছেন ওই ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুজ্জামান রতন বলে দাবি করা হয়। আগামী নির্বাচনে নিজের পক্ষে নিতে নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের তিনি দলে টানতে এম কৌশল অবলম্বন করছেন বলে তিনি দাবি করেন।
এদিকে প্রতিপক্ষ বোরহান তার স্ত্রীকে দিয়ে আহতের বড় ভাই শামসুর রহমান, শহিদুল ইসলাম, মঞ্জুর রহমান, তোফাজ্জল, জুয়েলসহ ১০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদ করেন সংবাদ সম্মেলনে। তাঁরা ভাইয়ের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, আহত শহিদুলের ভাই মঞ্জুর, বাবুল হোসাইন, শহিদুল ইসলামের ছেলে ফিরোজ, শহিদুলের ভাতিজা নূরে আলম প্রমুখ।
