মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহযোগিতায় রবিবার দুপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
মহাদেবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী রতন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোঃ জাহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, আলহাজ্ব আক্কাস আলী, মোঃ খায়রুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহ সভাপতি ইমরুল কায়েস সাজু, হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ সেকেন্দার আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলার মহাদেবপুর সদরের ৮০ বছর বয়সের গঙ্গা, চক হরিবল্লভ গ্রামের ৮০ বছর বয়সের হিরন বালা, ৫০ বছর বয়সের মুক্তি রানী, ৫০ বছর বয়সের গৌড় চন্দ্র মন্ডল, জোতহরি গ্রামের ৪০ বছর বয়সের ঝুমা রানী, হাতুর গ্রামের ৬৫ বছর বয়সের বিশ্বনাথ এসেছিলেন শাড়ি ও লুঙ্গি গ্রহণ করতে। তাঁরা সবাই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি হয়েছেন। একটি নতুন কাপড় পূজার উৎসবকে কিছুটা হলেও আনন্দমুখর করে তুলেছে এ সব হত দরিদ্র পরিবারে। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ১০ জন করে নারী-পুরুষ নিয়ে এবার শারদীয় দূর্গোৎসবে ৯০০ অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন এমপি ফজললে হুদা বাবুল।
