বিএমডিএ কর্তৃপক্ষের সাথে চীনা প্রতিষ্ঠানের সাক্ষাৎ

বরেন্দ্র  অঞ্চলের সেচব্যবস্থা আধুনিকায়ন, জ্বালানি ব্যয় কমানো এবং কৃষকদের জন্য সহজ ও সাশ্রয়ী সেচসেবা নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও স্মার্ট ইরিগেশন প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের  আওতাধীন প্রায় ১৭ হাজার সেচযন্ত্রে সৌর প্যানেল স্থাপন, জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ এবং ক্যাশলেস রিচার্জ ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল শনিবার বিএমডিএর রাজশাহী সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময়ে নেট মিটারিং প্রযুক্তি ব্যবহার করে সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ, অনলাইন পেমেন্টের মাধ্যমে সেচের অর্থ পরিশোধ এবং কেন্দ্রীয়ভাবে সেচযন্ত্র পরিচালনা ও পর্যবেক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন ভিডিও প্রদর্শনীর মাধ্যম্যে দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খান। উপস্থিত ছিলেন, চীনের উইলফার ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি ঝাং ঝেনহুয়া ও উইলিয়াম লু এবং ঝেজিয়াং কিবিন টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লু চুনহংয়ের প্রতিনিধিরা নেট মিটারিং ও স্মার্ট ইরিগেশন প্রযুক্তির কার্যকারিতা, বাস্তবায়ন পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ এবং সম্ভাব্য অর্থনৈতিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সানাকোশ অ্যাসোসিয়েটস লিমিটেডের (এসএএল) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, পরিচালক (বিজনেস) আব্দুল্লাহ আল নাফীজ এবং মহাব্যবস্থাপক মো. তুরজাউল হক। মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার,  নির্বাহী প্রকৌশলী এ,এস.এম দেলোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মতিউর রহমান, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম প্রকৌশলীগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট