গোদাগাড়ী মারোইলের  রাস্তা চলাচলের অযোগ্য

স্টাফ রিপোর্টার

রাজশাহী গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্টাটি নষ্ট হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। ভোগান্তি লাঘবে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কাকনহাট দরগাপাড়া মোড় থেকে মারোইল হাট পর্যন্ত পিস ঢালা পথ, এই পথ থেকে মারোইল মোড় জামে মসজিদ হতে কবরস্থান পর্যন্ত রাস্তাটি অনেক আগে থেকেই ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে কাদায় ভরপুর হয়ে থাকে মসজিদের মুসল্লিদের যাওয়া আসা অসুবিধা হয়। চলাচলের অযোগ্য থাকায় ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীর।  স্থানীয় একব্যক্তি বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে নষ্ট। আমরা রাস্তাটি মেরামতের দাবি জানাচ্ছি।

 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট