মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এমপি ডা. ইকরামুল বারী টিপু
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ইনডেক্স ইন্টারন্যাশনাল ডিসঅ্যাবল স্কুল এন্ড কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। গতকাল শনিবার উপজেলা সদরের সন্নিকটে অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের এএসপি আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল মাসুদ রানা ,শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, ইনডেক্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষিকা মিস মুসলেমা খানম, মিসেস তনজিমা বেগম
প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে বলেন, মান্দা উপজেলায় এ ধরনের ডিসঅ্যবল স্কুল সরকারি অনুদানের সর্বোচ্চ অগ্রাধিকার রাখে, আগামী দিনে অত্র প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক অধ্যক্ষ মোজাফফর হোসেন। এছাড়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী,ও সুধীজন উপস্থিত ছিলেন।
