ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার ও শহর সমন্বয় কমিটির সভা
স্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন পরামর্শকরণ ও শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার বাস্তবায়নে ও গর্ভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেবেলপমেন্ট (জিআইসিডি) কন্সালেন্ট সার্ভিস, আই ইউ জি আই পি ও এলজিইডি’র সহযোগীতায় পৌরসভায় শহর সমন্বয় ( টি এল সি সি) কমিটির সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, (আই ইউ জি আই পি) প্রকল্পের ডেপুটি টিম লিডার শামাউন-আল নূর। অনুষ্ঠানে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেয়।
সভায় বক্তারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের রাস্তা সংকীর্ণতা, বর্জ ব্যবস্থা ও নাগরিক সমাজের মান উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় সংকীর্ণ রাস্তা প্রসস্থকরণ, ও যানযট বিষয়টি বেশী প্রাধান্য পায়। রাস্তা বর্ধিকরণ বিষয়টি নিয়ে প্রতি ৩ মাস পর পর সংশ্লিষ্ট কমিটির সভায় আসে। তবে এবারে তার কার্যকারী ভূমিকা নিয়ে পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভায় পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান তা অতি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন বলে জানা গেছে।
