নওগাঁয় সবজির বাজারে ভাঙাচোরা ডাস্টবিন, পথচারীদের ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পৌর পাইকারি সবজির বাজারের পাশে ভাঙাচোরা ডাস্টবিন যেন পথচারিদের গলার কাটা। ডাস্টবিনের এসব ময়লা ছড়িয়ে পড়ছে রাস্তায়। ময়লা-আবর্জনা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারিদের। ব্যস্ততম এ সড়কের পাশে ময়লার দূর্গন্ধে অতিষ্ট আশপাশের ব্যবসায়িরাও। ডাস্টবিনটি অপসারণ করে নির্দিষ্ট সময়ে পৌরসভার ময়লা পরিবহনের গাড়ি রাখার দাবী স্থানীয়দের।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে গোস্তহাটির মোড় পর্যন্ত দুরুত্ব প্রায় ৩০০ মিটার। এ সড়কের দুই পাশে অবস্থিত পাইকারি ও খুচরা সবজি বাজার, মসলা বাজার ও ফলের আড়ৎসহ কয়েকটি বাজার। যেখানে একটিমাত্র ভাঙাচোরা ডাস্টবিন। পাইকারি সবজির বাজার সড়কের ওপর ভাঙাচোরা ডাস্টবিন। যেখানে প্রতিদিন সবজির বাজার ও আশপাশের দোকানের ময়লা-আবর্জনা ফেলা হয়। ডাস্টবিনে জায়গা সংকুলান না হওয়ায় ময়লা ছড়িয়ে পড়ে আশপাশে। অনেক সময় ময়লা-আবর্জনা রাস্তার মাঝখানেও রাখা হয়। এসব ময়লার কারণে ডাস্টবিনের সামনে পাকা সড়কটির ইটের খোয়া উঠে গর্ত হয়ে গেছে।

বর্ষার বৃষ্টির পানিতে গর্তে জমে নোংরা পানি। আবার ভাঙাচোরা ডাস্টবিনে ময়লা-আবর্জনা দূর্গন্ধ। সেখানে মশা ও মাছি উপদ্রুব বেড়েছে। পরিবেশের দুষণ বেড়েছে। নোংরা পানিতে পথচারিদের পোশাক নোংরা হয়ে যায়। অনেক পথচারি লাফ দিয়ে গর্ত পার হওয়ার সময় পিছলে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। পথচারিদের নাকমুখে কাপড় ধরে ওই স্থানটি পার হতে হয়। এ ময়লার কারণে সেখানে প্রায় যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ দিন থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এখনো সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে- পৌর পরিচ্ছন্নতা কর্মীরা পরিস্কার করলেও অসময়ে পরিস্কার করা হয়।

ভ্যানচালক আফসার আলী বলেন- প্রায় সবজি বাজারের ওই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। অনেক সময় ভ্যানে মালামাল বহন করতে হয়। তখন ভাঙ্গা দিয়ে যাওয়া যায়না। সড়কের দক্ষিণ পাশ দিয়ে ভ্যান চাপিয়ে নিয়ে যেতে হয়। সেসময় যানজটের কবলে পড়তে হয় পথচারীদের।

পথচারি রামিম দেওয়ান বলেন- নির্দিষ্ট সময়ে বাজারের ওইখানে পৌরসভার গাড়ি যাবে এবং ওই গাড়িতে বাজারে সব ময়লা দিতে হবে। বাজারের ওইখানে স্থায়ীভাবে ডাস্টবিন দেয়া যাবে না। প্রতিদিন পরিস্কার করতে হবে। ডাস্টবিনের ময়লায় রাস্তা কাদাযুক্ত হয়। চলাচলের রাস্তায় এভাবে ডাস্টবিন পরিবেশের দুষণ হচ্ছে এবং মানুষের ক্ষতি হচ্ছে।

নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক বাদশা আলী বলেন, ওই ডাস্টবিন নিয়ে পৌরসভাকে অনেকবার জানানো হয়েছে। ডাস্টবিনটি অসময়ে পরিচ্ছন্নতা কর্মীরা এসে পরিস্কার করে। যে সময় বাজার শুরু হয় ওই সময়ে তারা পরিস্কার করতে আসে। এতে যানজট সৃষ্টি হয়। অভিভাবকরা বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারে না। আমরা ওই ডাস্টবিনটি অপসারণ চাই। বাজারে নির্দিষ্ট সময়ে একটা গাড়ি রাখলে সুবিধা হয়। যেন দ্রুত সময়ে ময়লা অপসারণ করা সম্ভব হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট