নগরীতে অনলাইন জুয়া খেলায় মোবাইলসহ দুই যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে সুজন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আরএমপির বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সুজন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোনটি তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়া যায়। পুলিশের দাবি, ফোনটিতে নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি মোবাইল নম্বর, একটি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত দুটি অ্যাপস পাওয়া গেছে।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে আরএমপির বিশেষ টিম বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার শেখেরচক বিহারী বাগান গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মিঠুকে (৪৩) গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
