একটি কিনলে একটি ফ্রি অফারের কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাগমারার সেই দম্পতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বাগমারা

‘আঁখি সুপার শপ’ এর পরিচালক আসমা শারমিন ওরফে আঁখি (৩২) ও তাঁর স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট শহরতলির বটেশ্বর গইলাপাড়া এলাকায় আঁখি সুপার শপের কার্যালয় ছিল। তাঁদের বিরুদ্ধে একটি কিনলে একটি ফ্রি’ অফারের প্রতিষ্ঠানটি ২০২১ সালের ১৩ নভেম্বর ‘একটি পণ্য কিনলে একই পণ্য আরেকটি ফ্রি তথা শতভাগ ক্যাশব্যাক’ শিরোনামে অফার দিয়ে সিলেট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে। প্রায় সাড়ে চার বছর পর গতকাল রোববার রাতে রাজশাহী নগর থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। আসমা শারমিন রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের আশরাফ হোসেনের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর আলম পাবনার বেড়া উপজেলার পুনডুরিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে।

বাগমারা থানা পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করে ওই নারীকে রাজশাহীর আদালতের মাধ্যমে গতকাল সোমবার কারাগারে প্রেরণ করে। জাহাঙ্গীরকে পাবনার বেড়া থানা ও আখিঁকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২২ সালে সিলেটে প্রতারণার মামলা হওয়ার পর থেকে ওই দম্পতিকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করে। তাঁরা অন্যের নামে নিবন্ধিত মুঠোফোনের সিম ব্যবহার করে গাজীপুরে অবস্থান করতেন। সেখানে ‘এসএম ওয়েল মিলস’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে অনলাইনে তেল বিক্রি শুরু করেন। এ ছাড়া অন্যের নামে নিবন্ধিত মুঠোফোন নম্বরে নগদ হিসাব খুলে টাকা লেনদেন করতেন।

উল্লেখ্য, বাগমারার আসমা শারমিন আখিঁ  ও তার স্বামী জাহাঙ্গীর আলম নামে প্রতারকদ্বয় পণ্য না দিয়ে ২০২২ সালে সিলেটে একটি ‘আঁখি সুপার শপ’ প্রতিষ্ঠান করে  প্রলোভন দিয়ে টাকা নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রতারিত গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত ও আসমা-জাহাঙ্গীরের গ্রেপ্তারের দাবিতে সিলেটে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ  ধারাবাহিকতায় গ্রাহকদের মামলা ও কর্মসূচির অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে বাগমারা থানা পুলিশ  জেলহাজতে প্রেরণ করছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট