দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের যা বলেন আজমেরী হক বাঁধন

ইতালির ভেনিসে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ ঘটনায় বাংলাদেশ ও ইতালি সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অভিযোগ করেছেন, হামলার পর তাঁর নিজের টিম তাঁকে উৎসবের বাকি আয়োজনে অংশ নিতে নিষেধ করেছিল। বাঁধন বলেন, ‘আমি সুস্থ স্বাভাবিকভাবে বাংলাদেশে ফেরত আসছি। আমি ভালো আছি। প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাংলাদেশ সরকারের কাছে, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে। তাঁর নেতৃত্বে এখানকার যত মন্ত্রণালয় আছে, সব জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার রাতেই সরকারি অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।’রাজনৈতিক দলের সমর্থকদের উদ্দেশে বাঁধনের আহ্বান, দলকে ভালোবাসলেও যেন তাঁরা ‘দলকানা’ না হন। তিনি বলেন, ‘আপনারা দলকে ভালোবাসতে পারেন, দলকে সাপোর্ট করতে পারেন। কিন্তু আপনারা দলকানা হয়েন না। আজ আপনার যদি বিচার হয়, আপনার পরিবার সাফার করবে। কিন্তু যারা বড় বড় নেতা, যারা আরামে দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও বার্তা দিয়ে আপনাদের উসকে দিচ্ছেন, তাদের জীবন কিন্তু আপনাদের মতো নয়।’ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার কথাও উল্লেখ করেন বাঁধন। তাঁর ভাষ্য, ‘ইতালিতে যে বাংলাদেশ দূতাবাস আছে, তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সেখানে যে অ্যাম্বাসেডর আছেন, ভাইয়া, তিনি প্রচণ্ড সাপোর্টিভ ছিলেন।’ সূত্র: ঢাকাপোস্ট

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট