মহাসড়কে ডাকাতি-ছিনতাই দমন ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের নির্দেশ

মহাসড়কে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমন, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই-আগস্ট ২০২৬ এবং আগস্ট ২০২৫ সালের খাতওয়ারি ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মুনতাসিরুল ইসলাম, পিপিএম সভাটি সঞ্চালনা করেন।

সভায় জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মহাসড়কে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমনে নজরদারি বাড়ানো, যানজট নিয়ন্ত্রণ এবং যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনে হাইওয়ে পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় হাইওয়ে পুলিশের সব ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সব থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট