মান্দায় স্কুলে যাওয়া হলো না সিয়ামের

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় স্কুলে যাওয়া হলো না আর ৬ বছরের এক শিশু শিক্ষার্থী সিয়ামের। ঘাতক ভটভটি ধাক্কায় কেড়ে নিলো সিয়ামের প্রাণ। গতকাল মঙ্গলবার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিয়াম রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সিয়ামকে একটি ভুটভুটি ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় আইনি প্রক্রিয়া শেষে সিয়ামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট