নগরীর হোটেল রেস্তোরার মজুরী গেজেট বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

রাজশাহী মহানগরীর হোটেল রেস্তোরায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন এবং শ্রমিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার হোটেল, রেস্তোরা নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন সংগ্রম পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে রাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের আহবায়ক ফিরোজ হোসেন, সদস্য সচিব মিঠন, উপদেষ্টা মন্ডলী সদস্য ওহিদুজ্জামান মিঠু, হোটেল রেস্তোরা সংগ্রাম পরিষদের সদস্য বিপুল, হোটেল রেস্তোরা সংগ্রাম পরিষদের সদস্য সুমন, সদস্য আকতার হোসেন, সদস্য যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট