“ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো”: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে, আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবো। ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো।
তিনি গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনে সরকার দ্রুত কাজ করছে উল্লেখ করে বলেন, রোববারের অধিবশেনে এ বিষয়ে চুড়ান্ত করা হবে। একই সঙ্গে বিচার বিভাগের গতিশীলতা আনতে ও মামলাজট কমাতে ‘ই-জুডিশিয়ারি’ প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে জাতীয় ও স্থানীয় নানা ইস্যুতে সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আরো বালেন, ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় রক্ষীবাহিনীর তাণ্ডবে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে নিহত ব্যক্তিরা যদি আইনের আশ্রয় গ্রহন করে তবে সেটা তারা নিতে পারে। আইনের দরজা সবার জন্য খোলা। গুম খুনের শিকার পরিবারগুলো আইনগত সহায়তা চাইলে আদালত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার সন্তুষ্ট কিনা সেটি বিষয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: ইনকিলাব
