মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের  করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা

মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতামূলক বিশেষ পরামর্শ দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৯ আগস্ট) হাইকমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। পোস্টে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় উল্লেখ করে তা অনুসরণের জন্য পরামর্শও দেওয়া হয়েছে।

হাইকমিশনের পোস্টে যেসব করণীয় নিয়ে নির্দেশনা দেয়া হয়েছে, তা হলো কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগ মাধ্যমসংক্রান্ত বিধি-নিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা। পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা। চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থলসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা।

এ ছাড়া অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকা; সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা সমীচীন। পাশাপাশি তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

হাইকমিশনের পোস্টে উল্লিখিত বর্জনীয় বিষয়গুলো হলো— সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনসংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা। ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট