প্রধান অতিথি থেকে উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন
স্পোর্টস রিপোর্টার
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা প্রশসক কাজী শহিদুল ইসলাম জানান, খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ। এই প্রতিপ্যাদকে সামনে রেখে জমকালো আযোজনের মধ্য দিয়ে আগামীকাল শনিবার (২২আগস্ট) বিকেল ৩টায় উদ্বোধন হবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট থেকে তৃনমূল পর্যায়ে ফুটবলের প্রসার,তরুন খেলোয়াড়দের প্রতিভা অন্বেষন ,মাদক ও মোবাইল ডিজিটাল আসক্তি থেকে তরুণদের মাঠমুখী ও রাজশাহীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, টুর্নামেন্ট উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। দর্শক গ্যালারী রং করনসহ আনুসাঙ্গিক সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ড্রেসিংরুম প্রস্ত রাখা হয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। খেলোযাড়দের আবাসন, যাতায়াত, খাবার ও পানি, চিকিৎসা ও এ্যাম্বুলেন্স প্রস্তত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজশাহীর ৯টি উপজেলা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে মোট ১০টি দল অংশগ্রহণ করবে। প্রতি উপজেলার ২৭ (বহিরাগতসহ) মোট ২৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ও বাগমারা উপজেলা প্রতিদ্বন্দ্বীতা করবে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতাটি যেন উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ হয়, প্রতিভাবান খেলোযাড়দের ভবিষ্যতে উচ্চ পর্যায়ে নিযে আসা ও রাজশাহী ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থানে নেয়া। মাঠে ফিরবে তারুণ্য বিকাশিত হোক প্রতিভার, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী।
প্রেস ব্রিফিং শেষে নতুনকুড়ি প্রতিযোগিতায় বালক বিভাগে ক্রিকেটে চ্যাম্পিয়ন ও বালিকা বিভাগে ফুটবলে রানারআপ দলের খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা দেয়া হয় । তাদের গায়ে পরিয়ে দেয়া হয় মনোগ্রাম ক্ষচিত ব্লেজার। আরও উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্র্র্বিক) মোহাঃ সবুর আলী, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মো জাহাঙ্গীর হোসেন, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদ¯্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য মোঃ সাইফুদ্দিন, সাবেক ফুটবলার মোঃ মুরাদুজ্জামান এলান ও দলীয় খেলোযাড়, কর্মকর্তাবৃন্দ।
