সংরক্ষিত নারী আসনের ভোট কবে, জানাল ইসি

সংরক্ষিত নারী আসনের ভোট কবে, জানাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে।

সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। আরপিও অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি আসন পাবে বিএনপি। ১৩টি আসন পাবে জামায়াত জোট। 

এছাড়া স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা নির্বাচনে সাতটি আসন পেয়েছেন। সেই হিসেবে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *