বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরী, জানালেন এখনও হয়নি বিয়ে

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়েছে। এসব খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী। সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূজা জানান, গত কয়েকদিন ধরে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। কখনো ভিন্ন পেশার ব্যক্তির সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পূজা বলেন, এর আগেও তিনি জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। বিয়ে হলে নিজেই সবাইকে আনন্দের সঙ্গে জানাবেন বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। বর্তমানে ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার কারণও জানিয়েছেন পূজা। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি কিছুটা সময় নিচ্ছেন বলে জানান। তার নীরবতার সুযোগ নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পূজা আরও স্পষ্ট করে বলেন, ‘আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’ পাশাপাশি ব্যক্তিগত জীবন ও গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের। এর আগে বিভিন্ন সময় পূজা চেরীর বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রী আগেও জানিয়েছিলেন, বিয়ে করলে তা গোপনে নয়, পরিবারের উপস্থিতিতে প্রকাশ্যেই করবেন। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট