র্যা বের পৃথক অভিযানে গাঁজাসহ ৪ জন আটক

র‌্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাজার এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা গত মঙ্গলবার সকালের দিকে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও দুইজনকে আটক করে। আটককৃতরা হলো, জাকির হোসেন (৩২) ও শহিদুল ইসলাম (২৫)। তারা দুইজন চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, র‌্যাবের সদস্যরা গোয়েন্দা সূত্রে জানতে পারে গোমস্তাপুর থানাধীন গোমস্তাপুর বাজারের আসাদুজ্জামানের ‘স’ মিলের দক্ষিন-পশ্চিম পাশে বাঁশ ঝাড়ের নীচে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক নিয়ে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পরে তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করে একটি মামলা দেয়া হয়েছে।

এদিকে র‌্যাবের অপর একটি রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চন্দ্রিমা হাজরা পুকুর নিউ এলাকার মামুন শেখের বাড়িতে তল্লাশি করে ২ কেজি গাঁজা, ৩ টি মোবাইল, ৫টি সিম উদ্ধার হয়। পরে ওই বাড়ি থেকে মামুন শেখ (৩৬), শফিককে (৩৭) আটক করা হয়েছে। তাদের বাড়ি পবার নতুন পাড়া এলাকায়। পরে তাদের শাহমখদুম থানায় সোপর্দ করে একটি মামলা দেয়া হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট