চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারী আটক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার: রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের সদর থানার শান্তির মোড়ে এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক কারবারীর নাম মিরাজুল ইসলাম (২৬)। তিনি শিবগঞ্জ থানার উজিরপুর এলাকার কামাল উদ্দিনের ছেলে। র‌্যাব তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল জানতে পারে, কতিপয় মাদক কারবারীরা চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়ের এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশে মাদকদ্রব্য কেনাবেচা করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব অভিযান চালায়। অভিযানে আটক হয় মিরাজুল ইসলাম। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *