রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে দামকুড়া থানা ও কাটাখালী পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দামকুড়া থানার গোবিন্দপুর গ্রামের মো: হাতেম আলীর ছেলে মো: উজ্জল (৪০) এবং কাটাখালী থানার রনহাট আশরাফের মোড় এলাকার মৃত নুর মোহাম্মদ খানের ছেলে মো: ওবাইদুল ইসলাম (৫০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা। 

গতকাল ৭ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ১২ টার দিকে দামকুড়া থানার গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উজ্জলকে এবং একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে কাটাখালী থানার ইমাদপুর নতুনপাড়া এলাকা থেকে ওবাইদুলকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি উজ্জলের বিরুদ্ধে রাজশাহী জেলা ও আরএমপি’র বিভিন্ন থানায় ৭ টি মাদক মামলা সহ মোট ৮ টি মামলা চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *