রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর সিটিটিসি এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- নওগাঁ জেলার মান্দা থানার ভরট্ট শিবনগর গ্রামের মো: মোজ্জামেল হকের ছেলে মো: শাহিনুর ইসলাম (৩০)।

গতকাল ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর সিটিটিসি এবং ডিবি পুলিশের একটি যৌথ টিম জানতে পারে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুর পাড়ে একজন ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) হিসেবে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করাসহ প্রভাব বিস্তার করছে। 

 পুলিশের ঐ টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে একটি পরিচয়পত্র প্রদর্শন করে। তবে তার বক্তব্যে অসংগতি পরিলক্ষিত হলে একপর্যায়ে সে ভুয়া পরিচয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার মানিব্যাগে দুইটি পরিচয়পত্র পাওয়া যায় যার একটিতে তার পরিচয় ‘এসিস্ট্যান্ট ডাইরেক্ট ডিজিএফআই’ এবং আরেকটিতে এসিস্ট্যান্ট প্রোগ্রামার ডিজিএফআই লিখা ছিল। তার নিকট থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে নারীর সঙ্গে প্রতারণার মাধ্যমে এসব অশালীন ছবি ও ভিডিও ধারণ করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেছে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি এবং দন্ড বিধি আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • রাজশাহীতে মাদক দ্রব্যসহ ৬ কারবারী আটক

    স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬  মাদক কারবারীকে আটক করেছে। এসময় বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গত বুধবার রাতে ¦ে অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলো, রাজশাহী নগরীর পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩০), একই এলাকার মৃত আবু খায়েরের…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

    নতুন প্রভাত ডেস্কমে দিবস উপলক্ষে বাণী প্রদান করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।  তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন।বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে-মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনা…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

    রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৩৬ কেজি ৭০০…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    গোদাগাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    স্টাফ রিপোর্টাররাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জে পানিতে ডুবে হাফসা খাতুন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায় হাফসা। পরে স্বজনেরা শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া শিশুটির বাবার নাম সুমন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান,…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • রাসিক প্রশাসকের হুঁশিয়ারি: ৭ দিনেই সরাতে হবে সড়কের সরঞ্জাম

    নগরীর জনদুর্ভোগ লাঘবে কঠোর অবস্থান নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক। আগামী সাত দিনের মধ্যে সড়কের ওপর রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের যাবতীয় অপ্রয়োজনীয় সরঞ্জাম ও নির্মাণসামগ্রী সরিয়ে রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে, নির্মাণাধীন ফ্লাইওভারসহ নগরীর অন্যান্য অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর তাগিদ দিয়েছেন প্রশাসক।…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন