ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

তিনি জানান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদী ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যে আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলে দাবি করেন এনএসসি পরিচালক। তিনি জানান, এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে।

আমিনুল এহসান বলেন, ‘বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার প্রেক্ষিতে নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে যথাযথ কর্তৃপক্ষ। এটি আইসিসিকে জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ২০১৮ সালের আইন মোতাবেক এই কমিটি বিলুপ্ত করে নতুন এডহক কমিটি দিয়েছে।’

১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি- তামিম ইকবাল।

সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় ১৪৫ রানের বিশাল ব্যবধানে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলকে হারায়। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় টসে হেরে লোকনাথ উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে সাদিদের সেঞ্চুরীর সুবাদে নির্দ্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৮৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদিদ ১০৭, ওসমান ৫৫,পলাশ অফরাজিত…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    রাজশাহীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

    স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর কাটাখালির নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসির একটি দল জানতে পারে, রাজশাহীর নগরীর কাটাখালী থানা নওদাপাড়া এলাকায় কতিপয়…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • আইসিসি র‌্যাঙ্কিং-এ তিন পেসারের বড় লাফ অলরাউন্ডার তালিকায় তিনে মিরাজ

    নতুন প্রভাত ডেস্কনিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুফল পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। কিউইদের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ১১ ধাপ এগিয়ে শরীফুল ২৮তম এবং ১৪…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • অভিষেক জয়ে বাংলাদেশের সামনে এশিয়ান গেমসের হাতছানি

    বাংলাদেশে হকির ইতিহাস-ঐতিহ্য অনেক হলেও নারী হকিতে এত দিন সিনিয়র জাতীয় দলই ছিল না। এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইয়ের জন্য প্রথমবারের জন্য জাতীয় দল গঠন হয়েছে। ইন্দোনেশিয়ায় বাছাই টুর্নামেন্টে গতকাল অভিষেক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করেছে। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • |

    মহাদেবপুরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

    মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ এর…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন