রাজশাহীতে আরএমপি'র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহী মহানগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী জেলার দুর্গাপুর থানার গৌরিহার গ্রামের মো: রহেদ আলীর ছেলে মো: রায়হান আলী (৩১)। 

গতকাল ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১ টায় পবা থানার চকপারিলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রায়হানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট