শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

শাকিবের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের যেন একরকম হতাশ করেছে। প্রেক্ষাগৃহ থেকে নানা প্রতিক্রিয়া, সামাজিক মাধ্যমে সমালোচনা ও আয়ের নিরিখই তা বলে দিয়েছিল। সে দায় অবশ্য স্বীকার করে নিয়েছেন শাকিব খানসহ ছবির কলাকুশলীরাও। 

সিনেমার মান নিয়ে দর্শকমহলে যখন নানা প্রশ্ন, এমন সময়ে এক প্রিমিয়ারে এসে বিতর্কে জড়ালেন শাকিব। এদিন মেগাস্টারের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে থাকা দুই নায়িকার চোখেমুখে অস্বস্তির ছাপ ধরা পড়ে।

ভিডিওতে দেখা যায়, সিনেমাটির বিশেষ প্রদর্শনী চলাকালীন শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সে সময় শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়। এক সূত্র দাবি করেছে, সে সময় জ্যোতির্ময়ী নাকি অস্বস্তিতে পড়েছিলেন। 

একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়। 

এ ঘটনাগুলো নিয়ে বর্তমানে সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে আলোচনা তুঙ্গে, শাকিবকে নিয়ে উঠেছে নানা বিতর্ক। এমন সময়ে ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’

সব মিলিয়ে সিনেমার ব্যবসায়িক ব্যর্থতার চেয়ে এমন শাকিবের অপেশাদার আচরণ নিয়েই বেশি আলোচনা হচ্ছে।

Similar Posts

  • |

    ঈদে 'দম' নিয়ে আসছেন পূজা চেরী, দেখুন তাঁর নতুন গ্ল্যাম লুক

    ঈদেই নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে পূজা চেরীর। তার আগেই গ্ল্যামার আর স্টাইলের তাপমাত্রা যেন এক ধাক্কায় বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক লুকটি এক কথায় নজরকাড়া। নতুন সিনেমা ‘দম’-এর প্রমোশনাল লুকে তিনি রীতিমতো তাক লাগিয়েছেন ভক্তদের। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “উত্তাপটা অনুভব করুন, অনুভব করুন দম”—আর সেই ‘দম’ যে তাঁর পুরো লুকে ছড়িয়ে আছে,…

  • অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

    ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছেন, ইকরা আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান। স্ত্রী ইভনাথ…

  • ‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস এক পোস্টের মাধ্যমে ভক্তদের বিশেষ অনুরোধ জানিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা স্মরণ করে তিনি তাদের আভিজাত্য বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে না জড়াতে ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন এই অভিনেত্রী।  নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় অপু জানান, তার ভক্তরা…

  • বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা

    শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে আগেই বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে আমূল বদলে ফেলে ধর্মীয় জীবন যাপনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন লুবাবা।  সাম্প্রতিক এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জন জোরালো হলেও, লুবাবা নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সব…

  • ১৪ দিনে কত আয় করল ‘ধুরন্ধর টু’

    মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ১৫ দিনে ছবিটি যে কেবল বিপুল অর্থ আয় করেছে তা-ই নয়, বরং বক্স অফিসের ইতিহাসে নাম লিখিয়েছে এক অনন্য রেকর্ডের বরপুত্র হিসেবে। ১ এপ্রিল পর্যন্ত ছবিটির জয়জয়কার এমন এক উচ্চতায় পৌঁছেছে, যা এর আগে কোনো হিন্দি সিনেমার পক্ষে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *