রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
| |

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো। এদিকে, আজ বৃহস্পতিবার নতুন করে ১৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন। ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চারজন শিশু। নতুন ও পুরোনো মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩৪০ জন হাম সন্দেহভাজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, আগের দিনের তুলনায় বৃহস্পতিবার রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। রোগীর চাপ আরও বাড়লে পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, আইসিইউতে চাপ কমাতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্তমানে শিশু আইসিইউতে মোট ১৮টি বেড রয়েছে। এর মধ্যে ১২টি বেড হাম আক্রান্ত শিশুদের জন্য এবং বাকি ৬টি অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত। এছাড়া, রামেকের আইসিইউ বেড সংকট মোকাবেলায় সাময়িকভাবে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে গুরুতর অসুস্থ শিশুদের স্থানান্তরের উদ্যোগও চলছে।

Similar Posts

  • বাংলাদেশ মুদ্রণ মালিক সমিতি রাজশাহী শাখার দোয়া ও ইফতার মাহফিল

    বাংলাদেশ মুদ্রণ মালিক সমিতি রাজশাহী শাখার দোয়া ও ইফতার মাহফিল গতকাল বুধবার রাজশাহীর একটি চাইনিজ হোটেলে অনুষ্ঠিত হয়। সমিতির রাজশাহী শাখার সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা লিয়াকত আলী। অতিথি ছিলেন ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। আরো উপস্থিত ছিলেন দি…

  • নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • |

    দুর্গাপুরে লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা

    দুর্গাপুরে পেঁয়াজ চাষ করে এবারে পেঁয়াজের দাম নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় আগাম পেঁয়াজ চাষ করেছিলেন এ অঞ্চলের চাষিরা। শুরুতে কিছুটা দাম পেলেও হঠাৎ করে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গত রবিবার (৮ মার্চ) দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি মণ ৭০০ থেকে ৮৫০…

  • বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম

    রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী  সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কার্যক্রম ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সচিবদের নির্দেশনা প্রদান করা হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের…

  • রেশম কারখানায় আউটসোর্সিংপদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবি

    রাজশাহী রেশম কারখানায় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে শ্রমিক নেতারা। এছাড়াও বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছেন তারা। গতকাল রোববার দুপুর ১টায় নগরীর সুলতানাবাদে অবস্থিত রাজশাহী রেশম সম্প্রসারণ কার্যালয়ের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রেশম শ্রমিক দল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন  জাতীয়তাবাদী রেশম শ্রমিক দলের সাধারণ…

  • |

    তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ। সভায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *