তানোরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় তানোর উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওহাব শেখ,উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এম ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
