রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় রাসিক প্রশাসক মহোদয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ৯ম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, সভায় গত ৪ ও ২৯ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির প্রস্তাবাবলি পাঠ ও অনুমোদন, সিটি কর্পোরেশনের আওতাধীন মার্কেটের দোকানভাড়া বৃদ্ধি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারের নিবন্ধন ফি পুনঃনির্ধারণ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের নামে স্থায়ী জমি বরাদ্দ প্রদান সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রাজস্ব আয় বৃদ্ধিতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাসহ অন্যান্য পার্কসমূহকে আকর্ষণীয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক সানাউল্লাহ, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. মঞ্জিল হক, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক আবদুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাক আহমদ, ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়কের প্রতিনিধি সহকারী প্রকৌশলী সুব্রত দাস, পরিচালক (স্বাস্থ্য) এর প্রতিনিধি এডি ডা. মো. আব্দুল মতিন সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *