নগরীতে পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
পেশাজীবীদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সভাপতি মাওলানা কেরামত আলী-এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে রাজশাহী সদর আসনের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী বার সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য প্রফেসর ড. মাঈন উদ্দীন, রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মাসুদুর রহমান রিংকু ও পরিচালক সাইফুল ইসলাম হিরোকসহ এগারদলীয় জোট ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এডকোকেট শফিকুল হক মিলনসহ উপস্থিত নেতৃবৃন্দ রোজা রাখার সুফল সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে ঐক্য ও সাম্যের মধ্যে দিয়ে বাংলাদেশ বিণিমার্নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাজশাহীকে একটি নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। সব শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
