জ্বালানি তেল পাচার রোধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। বিশেষ করেন সোনামসজিদ স্থল বন্দরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে বন্দরের প্রবেশমুখে বিজিবির চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোতে বিশেষ তল্লাশি ও তেল পরিমাপ করতে দেখা যায়। এছাড়াও সীমান্তগুলোতেও তেল পাচার রোখে কাজ করছে বিজিবির সদস্যরা। প্রতিটি পিওপি ক্যাম্পের সদস্যদের সীমান্তে কড়া নজরদারি করার জন্য নিদের্শ দেয়া হয়েছে। বিজিবি সূত্র জানায়, সম্প্রতি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তাদের ট্যাংকে থাকা তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে। ট্রাকগুলো খালি অবস্থায় ভারতে ফেরত যাওয়ার সময় আবারও তেলের পরিমাণ যাচাই করা হবে। এতে বাংলাদেশ থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচার রোধ করা সম্ভব হবে বলে মনে করছে বিজিবি। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম ঠেকাতে এ ধরনের তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে।

জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি

জ্বালানি তেল পাচার রোধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। বিশেষ করেন সোনামসজিদ স্থল বন্দরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

গতকাল শনিবার সকাল থেকে বন্দরের প্রবেশমুখে বিজিবির চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোতে বিশেষ তল্লাশি ও তেল পরিমাপ করতে দেখা যায়। এছাড়াও সীমান্তগুলোতেও তেল পাচার রোখে কাজ করছে বিজিবির সদস্যরা। প্রতিটি পিওপি ক্যাম্পের সদস্যদের সীমান্তে কড়া নজরদারি করার জন্য নিদের্শ দেয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তাদের ট্যাংকে থাকা তেলের পরিমাণ পরিমাপ করা হচ্ছে। ট্রাকগুলো খালি অবস্থায় ভারতে ফেরত যাওয়ার সময় আবারও তেলের পরিমাণ যাচাই করা হবে। এতে বাংলাদেশ থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচার রোধ করা সম্ভব হবে বলে মনে করছে বিজিবি। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম ঠেকাতে এ ধরনের তদারকি ও নজরদারি অব্যাহত থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *