6:31 pm - Friday May 24, 2013

রাবিতে বায়ো-ইনফরমেটিক্স ও জেনোম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  উদ্ভিদ বিজ্ঞান বিভাগে  একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার এ সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন চীনের হুয়াজাং কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের প্রফেসর ড. সুইসিং ডেং, ড. জিয়ালিং, ড. জুনবাও এবং ড. মানস কুমার বিশ্বাস। প্রবন্ধ উপস্থাপকগণ কমলা লেবু এবং অন্যান্য লেবু জাতীয় ফলের গবেষণা এবং জাত উন্নতকরণে জৈব প্রযুক্তি, বায়োইনফরমেটিক্স ও জেনোম বিজ্ঞানের প্রয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা  বলেছেন, এ সমস্ত প্রযুক্তি ব্যবহার করে এ পর্যন্ত ২১টি নতুন কমলা লেবু, পুমেলো (বাতাবী লেবু) এবং অন্যান্য লেবু জাত সৃষ্টি করেছেন যা সারা চীনে  চাষ হচ্ছে। চীনের এই গবেষকগণ লেবুর জেনোম ম্যাপ তৈরী করেছেন এবং এ কাজে বায়োইনফরমেটিক্স ব্যবহার করেছেন। উদ্ভিদ বিজ্ঞান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র/ছাত্রী, গবেষক এবং শিক্ষকবৃন্দ সেমিনারের অংশগ্রহণ করেন। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. এ. খালেক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রফেসর ড. এ.কে.এম. রফিউল ইসলাম ও প্রফেসর ড. এম. মনজুর হোসেনও এ সেমিনারে বক্তব্য রাখেন। ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ ছঁধষরঃু ঊহযধহপবসবহঃ চৎড়লবপঃ (ঐঊছঊচ) এর অধীনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. আনিসুজ্জামান সেমিনারে সঞ্চালকের ভূমিকা পালন করেন।

No comments yet.

Leave a Reply