নগরভবনে অটোরিক্সা মালিক সমিতির সভা | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

নগরভবনে অটোরিক্সা মালিক সমিতির সভা

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন,  রাজশাহীতে ব্যাটারিচালিত অটো রিক্সা চালু হওয়াই যাত্রীরা কম ভাড়ায় ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত সুবিধা পাচ্ছেন। তাছাড়া এ রিক্সা পরিবেশ বান্ধব। এ রিক্সা চালুর ফলে রাজশাহীর বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা চাই কর্মসংস্থান বৃদ্ধি হোক, আয় বৃদ্ধি হোক এবং সবার পরিবারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাক। তবে নিয়মনীতির মধ্যে এই অটোরিক্সা ভালভাবে চালু থাকুক। গতকাল বিকেলে নগরভবনে অটোরিক্সার মালিকদের বিদ্যমান দুই সমিতির সমস্যা নিরসনের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। সভায় রাজশাহী জেলা ব্যাটারী চালিত রিক্সা সমিতি ও ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক সমবায় সমিতি লিঃ একীভূত হওয়ার বিষয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

Posted by admin on জুলাই ২৯-এ, ২০১০ and filed under রাজশাহীর খবর. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply