রাজশাহী ॥ বৃহস্পতিবার ॥ ২৯ জুলাই, ২০১০ বিশুদ্ধ পানির নামে প্রতারণা | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

রাজশাহী ॥ বৃহস্পতিবার ॥ ২৯ জুলাই, ২০১০ বিশুদ্ধ পানির নামে প্রতারণা

পানি হচ্ছে প্রাণের উৎস। বিজ্ঞানের গবেষণার সার কথা পানি ছাড়া প্রাণী নেই। তাই যেখানেই প্রাণের অস্তিত্বের সন্ধানে নেমেছে বিজ্ঞানীরা সেখানে আগে পানির অস্তিত্ব খুঁজে দেখেছেন তারা। প্রমাণের পরই প্রাণের অস্তিত্ব সম্পর্কে আশা ও সম্ভাবনার কথা শুনিয়েছেন তারা। এই পানি যেখানে প্রাণের অস্তিত্বকে ঘোষণা করছে সেখানে এই পানিই মানুষকে মৃত্যুর মতো প্রাণ হরণের দিকে ঠেলে দিচ্ছে। দুষিত পানি পান করে মানুষ নানাবিধ রোগ-ব্যাধিসহ বিভিন্ন পীড়ায় আক্রান্ত হচ্ছে। এমন এক গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে যে প্রতারণার ব্যবসা চালানো হচ্ছে তা রীতিমত ভয়ঙ্কর ও আতঙ্কের বিষয় হয়ে দেখা দিয়েছে। গত মঙ্গলবার নতুন প্রভাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে নগরীতে বিশুদ্ধ পানি বিক্রির আড়ালে জীবাণু ভরা অস্বাস্থ্যকর পানির ব্যবসা চলছে দেদারসে। সাধারণ মানুষের পক্ষে এ পানি সনাক্ত করা কঠিন। এ সুযোগ নিয়ে বিএসটিআই বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে লাইসেন্স দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হেতু অবিলম্বে অনুসন্ধান চালানো, কারা এই জীবাণুযুক্ত পানি নিয়ে ব্যবসা করছে তার সন্ধান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা আশা করি।

Posted by admin on জুলাই ২৯-এ, ২০১০ and filed under সম্পাদকীয়. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply