আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার বলেছেন, ন্যাটো বাহিনীর নিপ্তি রকেটের আঘাতে দেশের দক্ষিণে ৫২ গ্রামবাসী নিহত হয়েছে। তবে ন্যাটো বাহিনী এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি জানিয়েছে। সরকারি এক তদন্তে দেখা যায়, হেলমান্দ প্রদেশের সানজিন জেলার একটি বাড়িতে শুক্রবার ন্যাটোর ছোঁড়া একটি রকেটের আঘাতে মহিলা ও শিশুসহ ৫২ বেসামরিক লোকের প্রাণহানি ঘটে। কারজাই এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট টেলিফোনের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা এবং ন্যাটো বাহিনীকে সামরিক অভিযানকালে বেসামরিক লোকের যাতে কোন প্রকার য়তি না হয় সে ব্যাপারে সম্ভাব্য সকল বিষয়ে পদপে গ্রহণ করার আহ্বান জানান। সোমবার বিকেলে ন্যাটো জানায়, আফগান সরকারের সাথে যৌথ তদন্তে বেসামরিক লোকের হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি। এনএনবি