চীনে মঙ্গলবার প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসের পর ২১ জন নিখোঁজ রয়েছে। বেইজিংয়ে এটি আবহাওয়া সংশি¬ষ্ট সর্বশেষ দুর্যোগের ঘটনা। স্থানীয় সরকার তার ওয়েব সাইটে জানায়, মিচুয়ান প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিধসের সৃষ্টি হলে গ্রামবাসীরা নিখোঁজ হন। কয়েক ডজন বাড়ীঘর ধ্বংস কিংবা য়তির শিকার হয়। ইউয়ান নগরীর কাছে হানইউপন কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। কয়েক সপ্তাহের প্রবল বর্ষণে চীনের বিশাল এলাকায় পুনরায় ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয় এবং দেশে গত এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার সৃষ্টি করে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের অর্ধেক এলাকা বন্যায় ডুবে গেছে। এ বছর বন্যায় কমপক্ষে ৮২৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ৪৩৭ জন নিখোঁজ হয়েছে। দেশের সর্বশেষ সরকারি এ সংখ্যা সোমবার প্রকাশ করা হয়। এনএনবি