দুর্গাপুরে প্রতিদিন বাড়ছে চিনির দাম | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

দুর্গাপুরে প্রতিদিন বাড়ছে চিনির দাম

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে চিনির দাম দিন দিন বেড়েই চলেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, দেশী তৈরী চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮ টাকা থেকে ৬০ টাকায়, ভারত থেকে আমদানী করা (এলসি) চিনি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা কেজি দরে। চিনির দাম বাড়ছে কেন এমন প্রশ্নের জবাবে দুর্গাপুরের সিংগা বাজারের চিনি ব্যবসায়ী গোলাম রাব্বানী বলেন,  মূলত চিনির বাজারে অস্থিরতা বিরাজ করছে আর এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর কালোবাজারী ব্যাবসায়ীরা বাজারে বেশী লাভের আশায় চাহিদার তুলনায় অনেক বেশী চিনি মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করার কারণেই চিনির দাম বেড়েই চলেছে। যে এলসি চিনির বস্তা (৫০ কেজির) এক সপ্তাহ আগে কিনেছি ১৭শ’ টাকা দরে সেই চিনির বস্তা বর্তমানে ২৪শ’ টাকা দরে কিনতে হচ্ছে। দুর্গাপুর উপজেলার পাইকারী চিনি ব্যাবসায়ী আফসার আলী বলেন, চিনির বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তাতে চিনির দাম বাড়ার সম্ভাবনা আরো অনেক বেশী হতে পারে।

Posted by admin on জুলাই ২৯-এ, ২০১০ and filed under শেষ পাতা. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply