নওগাঁয় বাসের চাপায় ২ জন নিহত | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

নওগাঁয় বাসের চাপায় ২ জন নিহত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পবিত্র শবে বরাতের রাতে বাসের ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে বালি পরিবহন কাজে নিয়োজিত একটি খালি ট্রাক (পাবনা ট-০৫-০০১৮) নওগাঁয় বালি দিয়ে মান্দা ফেরার পথে বালুডাঙ্গা বাস টার্মিনালে বিকল হয়ে পড়ে। ট্রাকের ২ জন লেবার ট্রাকটি পিছন দিক থেকে ঠেলা দেয়ার সময় অপর একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (বগুড়া জ-০৫-০০৪১) তাদের পিছন দিক থেকে ধাক্কা দিলে বাসের চাপায় দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, জেলার মান্দা উপজেলার দোসতীনা গ্রামের  খইমুদ্দিনের পুত্র  সুপার হোসেন (২৫) এবং আশরাফের পুত্র আশিক হোসেন (১৭)। তার উভয়ে সম্পর্কে চাচা ভাতিজা। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ বাস ও ট্রাক দুটিই আটক করেছে। বুধবার লাশ ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

Posted by admin on জুলাই ২৯-এ, ২০১০ and filed under শেষ পাতা. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply