নাটোরে গৃহবধূকে পিটিয়ে হত্যা : শাশুড়ী গ্রেফতার | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

নাটোরে গৃহবধূকে পিটিয়ে হত্যা : শাশুড়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে কুমারখালী গ্রামে স্বামী ও তার পরিজনদের নির্যাতনে গৃহবধূ ডালিমা (৩৫)’র নিহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত শাশুড়ী রাবেয়া বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের আখের আলী সোমবার রাতে জুয়া খেলে হেরে মাদকাসক্ত হয়ে বাড়ি ফেরে। এ সময় স্ত্রী ডালিমা  জিজ্ঞাসা করলে তাকে বেদম মারপিট করে আহত করে। পরের দিন মঙ্গলবার একই ঘটনায় বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীসহ দেবর রবি, শ্বশুর কিয়ামত আলী ও শাশুড়ী রাবেয়া মিলে বেদম মারপিট করলে মারাত্মক আহত হয়। এরপর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গতকাল সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহত ডালিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত শাশুড়ী রাবেয়া বেগমকে আটক করেছে। স্বামী, দেবর ও শ্বশুর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ব্যাপারে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা  দায়ের করা হয়েছে।

Posted by admin on জুলাই ২৯-এ, ২০১০ and filed under শেষ পাতা. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply