স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহনগর পুলিশের ব্যাপক রদবদল হয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি আরো স্বাভাবিক রাখতে মহানগর পুলিশ এই রদবদল করা হয়েছে। মহানগর ডিবি পুলিশের নবনিযুক্ত সহকারী কমিশনার রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর পুলিশের একটি সূত্র জানান, রদ বদলের পরে রাজশাহী বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার এসির দায়িত্ব দেয়া হয়েছে রাকিবুল আলমকে। এই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি জসীম উদ্দিনকে দেয়া হয়েছে রাজশাহী পুলিশ একাডেমীতে। রাজশাহী গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহাফুজুর রহমানকে ডিবি থেকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে আরএমপি সদরে। একই সাথে গোয়েন্দা শাখার সহকারী কমিশনার করা হয়েছে বিশেষ শাখার এসি তরিকুল ইসলামকে। এই শাখা (বিশেষ) সহকারী কমিশনার এর দায়িত্ব দেয়া হয়েছে বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার হুমায়ুন কবিরকে। এছাড়া মহানগর পুলিশের পূর্ব ও পশ্চিম বিভাগের অতিরিক্ত আরো যে দু’জনকে দায়িত্ব দেয়া হয়েছে এরা হলো মাসুদ আলম ও রোকনুজ্জামান। মাসুদ আলম পুলিশের পূর্ব বিভাগ ও রোকনুজ্জামান পশ্চিম বিভাগের দায়িত্ব পালন করবেন। গতকাল মহানগর ডিবি পুলিশের নবনিযুক্ত সহকারী কমিশনার সাংবাদিকদের এই রদ বদলের কথা স্বীকার করে বলে আইন-শৃংখলা পরিস্থিতি আরো স্বাভাবিক রাখতে মহানগর পুলিশ এই রদ বদল করা হয়।