রাজশাহী বিডিআরের অভিযান সাড়ে ১৩ লাখ টাকার মালামালসহ আটক ১ | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

রাজশাহী বিডিআরের অভিযান সাড়ে ১৩ লাখ টাকার মালামালসহ আটক ১

স্টাফ রিপোর্টার:
পুঠিয়া থানার বেলপুকুর এলাকা থেকে রাজশাহী বিডিআরের সদস্যরা ৫৯৩ বোতল ফেনসিডিল ও পিকআপসহ চালক জুয়েল রানাকে আটক করেছে। আটককৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ৩৫ বস্তা পটল ও ৯ বস্তা পেঁপে।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে ৩৭ রাইফেল ব্যাটেলিয়নের সদস্যরা বেলপুকুর চেকপোষ্টের অদূরে উত্তর কাজীপাড়া নামক স্থানে মালামালসহ পিকআপ চালককে আটক করে। পিকআপটি বাগমারার গাঙ্গুয়া ঘাট হতে ছেড়ে আসে এবং রাজশাহী হয়ে ঢাকা যাত্রাবাড়ী ও টংঙ্গীর উদ্দেশ্য যাচ্ছিল। এসময় বিডিআর-এর টহল দল সন্দেহজনকভাবে পিক-আপটি চেক করে ফেনসিডিলসহ পটল ও পেঁপে আটক করে। আটককৃত পিকআট চালকের বাড়ী রাজশাহী বাগমারা থানার মোহনপুর গ্রামে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

Posted by admin on জুলাই ২৯-এ, ২০১০ and filed under রাজশাহীর খবর. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply