স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীর তালইমারীতে মেয়ে অপহরণের ঘটনায় থানায় এজাহার দাখিলের পর থেকে আসামিরা বিভিন্নভাবে অপহৃতার পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অপহৃতার পরিবার।
জানা গেছে, গত মঙ্গলবার নগরীর তালইমারী এলাকার আলমগীর হোসেনের স্কুলপড়–য়া মেয়েকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে করে কতিপয় ‘সন্ত্রাসী’ অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় বাদি হয়ে অপহৃতার মা মঙ্গলবারেই বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দাখিল করেন।
অপহৃতার মা এজাহারে উল্লেখ করেন, তাদের প্রতিবেশি কাজিম ড্রাইভারের ছেলে বাঘু ওরফে বাবু (১৯) ও দুই সহযোগী তার স্কুলপড়–য়া মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ অভিযোগের পর থেকেই আসামিরা এজাহার প্রত্যাহার করার জন্য অপহৃতার বাড়ির লোকজনকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে।