স্টাফ রিপোর্টার:
পূর্ব শত্র“তার জের ধরে নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কামরুজ্জামানের স্ত্রী আঞ্জুরা বেগমের গলা ও কানের অলঙ্কার ছিনিয়ে নেয় এবং পড়নের শাড়ি গলায় পেঁচিয়ে বাড়ির উঁচু দেয়ালের সাথে ঝুলিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আঞ্জুরা বেগম জানান, ২৫ জুলাই রাত ১২টার দিকে তিনি বাড়ির বাইরে আসা মাত্রই ওঁৎ পেতে থাকা একই এলাকার মকবুল হোসেনের পুত্র মানিক ও সুমন, ইমাজউদ্দিনের পুত্র মুকুল ও তার পুত্র মিলন এবং মনসুর আলীর স্ত্রী জরিনা তাকে জাপটে ধরে দেয়ালের কাছে নিয়ে যায় এবং গলায় শাড়ি পেঁচিয়ে দেয়ালের ওপার থেকে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা তার গলার চেইন এবং কানের দুল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, থানায় অভিযোগ করার পর থেকে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং আঞ্জুরা বেগম ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এদের মধ্যে একজন দাগী আসামী প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে সে চারবার জেল খেটেছে এবং জেল ও পুলিশকে সে ভয় পায় না। এ বিষয় স্থানীয় কমিশনার খলিলুর রহমানকে জানানো হলেও তিনি এখনো কোনো ব্যবস্থা নেননি বরং বিষয়টি মীমাংসা করে নেয়ার জন্য বলেছেন।