একজন পূর্ণিমার কথা | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

একজন পূর্ণিমার কথা

এমনিতেই আমাদের দেশীয় চলচ্চিত্রে বড় মাপের তারকা শিল্পীর দেখা মেলে কালেভদ্রে। তার ওপর সেই তারকা যখন তারকা দ্যুতি ছড়াতে না ছড়াতেই হারিয়ে যান তখন দর্শকমনে তার আসনটা পাকাপোক্ত করে তোলাটাও হয়ে পড়ে মুশকিল। তবে সব ধারারই যেমন কিছু ব্যতিক্রম থাকে তেমনি ঢালিউডে এ ধারার উজ্জ্বল ব্যতিক্রমগুলোর অন্যতম পূর্ণিমা। চলচ্চিত্রে অভিষেকের পূর্বে দিলারা হানিফ রীতা নামেই তিনি পরিচিত ছিলেন। আর পূর্ণিমা নামে তার চলচ্চিত্র যাত্রার সূত্রপাত ঘটে ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু’র ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। যদিও পূর্ণিমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে রিয়াজের সাথে জুটি বেঁধে করা ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি। এছাড়া নানা সময়ে পূর্ণিমা অভিনীত যেসব চলচ্চিত্র দর্শকদের মাঝে সাড়া ফেলেছে তার মধ্যে রয়েছে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘যোদ্ধা’, ‘স্বামী-স্ত্রী’র যুদ্ধ’, ‘সুলতান’, ‘সাথী তুমি কার’, ‘হƒদয়ের কথা’, ‘মেঘের পরে মেঘ’, ‘মেঘলা আকাশ’, ‘টাকা’, ‘শাস্তি’, ‘সুভা’,‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ প্রভৃতি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার নাটক এবং বিজ্ঞাপনেও জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন পূর্ণিমা। আর এ কারণেই পূর্ণিমার শোবিজ ক্যারিয়ারে ৬০ টিরও বেশি জনপ্রিয় চলচ্চিত্র ছাড়াও রয়েছে ২৮ টির মতো বিজ্ঞাপনচিত্র এবং একাধিক মেগাসিরিয়াল ও একক নাটক।

Posted by admin on জুলাই ৯-এ, ২০১০ and filed under বিনোদন. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response by filling following comment form or trackback to this entry from your site

Leave a Reply