গলে প্রথম টেস্টে হারতে হয়েছে ১০ উইকেটে। কলম্বো টেস্ট ড্র হয়েছে। সিরিজের শেষ টেস্টটা হারলে শীর্ষস্থানটাই হাতছাড়া হয়ে যাবে ভারতের। মহেন্দ্র সিং ধোনিদের শ্রীলঙ্কা সফরটা এখন পর্যন্ত সুখকর হয়নি। শ্রীলঙ্কায় ভারতের পারফরম্যান্স দেখে স্টিভ ওয়াহর উপলব্ধি, ‘এই দলকে মোটেও এক নম্বর মনে হচ্ছে না।’ ‘খেলাধুলার বাণিজ্যিকীকরণ’ নিয়ে একটি স্কুল বিতর্কের অতিথি হিসেবে যোগ দিতে সিনিয়র [...]
ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। পঞ্চম ও শেষদিনে চা-বিরতির কিছুক্ষণ পর দুই অধিনায়কের সম্মতিতে খেলা অমীমাংসিত ঘোষণা করা হয়। খেলায় আর ফলাফল সম্ভব নয় বলে আম্পায়াররা এ সিদ্ধান্ত নেন। অমীমাংসিতভাবে খেলা শেষের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা রান তুলেছিল ১২৯, তিন উইকেটে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অধিনায়ক কুমার সাঙ্গাকারার দ্বি-শতক, মাহেলা জয়াবর্ধনে [...]
ব্যাঙ্ক অব ওয়েস্ট ক্লাসিক টেনিস প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন ম্যারিয়ন বার্তোলি ও মারিয়া শারাপোভা। পঞ্চম বাছাই খেলোয়াড় রাশিয়ার শারাপোভা ৬-৩ ও ৬-৩ গেমে জেতেন বেলারুশের ওলগা গোভোর্তসোভার বিপক্ষে। চতুর্থ বাছাই ফ্রান্সের বার্তোলি ৬-৩ ও ৬-৪ ব্যবধানে হারান সাবেক বিশ্বসেরা খেলোয়াড় সার্বিয়ার আনা ইভানোভিচকে। এনএনবি মুরালির নামে স্টেডিয়াম এবার মুত্তিয়া মুরালিধরনের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে [...]
জয় দিয়ে নতুন কোচের অধীনে ইউরোপা কাপের মিশন শুরু করেছে দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও জুভেন্টাস। বৃহস্পতিবার কোয়ালিফাইং রাউন্ডের তৃতীয় ধাপে নিজ নিজ ম্যাচে জয়লাভ করে দল দুটি। এনএনবি ডেভিড নগগের নৈপুন্যে রয় হডসনের লিভারপুল ২-০ গোলে মেসিডোনিয়ার তুলনামূলক দুর্বল র্যাবটনিকিকে এবং লুজি ডেলনেরির মান সম্পন্ন ছাপে ইতালীয় ক্লাবটি ২-০ গোলে হারায় আইরিশ দল সামারক [...]
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন খুব পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, কোহিনুর হীরা ভারতকে ফিরিয়ে দেওয়া হবে না। তিন দিনের ভারত সফরে এসে এ কথা জানিয়েছেন ডেভিড ক্যামেরন। কোহিনুর হীরা ভারতকে ফিরিয়ে দিলে এমন এক দৃষ্টান্ত স্থাপন হবে যাতে ব্রিটিশ জাদুঘরগুলো ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন ক্যামেরন। এনএনবি ভারতীয় টিভি মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড [...]
পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিরবৈরী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কন্নোয়নের ব্যাপারে শিগগিরই অথবা বিলম্বে হলেও আলোচনা পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর মনমোহন সিং এক সাংবাদিক সম্মেলনে এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, সঠিক লক্ষ্যে [...]
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল এবং বেলুচিস্তান প্রদেশে আকস্মিক বন্যা ও ঝড়ে অন্তত ১৫০ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। খায়বার-পাখতুনখা প্রদেশে ঝড় ও আকস্মিক বন্যায় প্রায় ৮০ জন নিহত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ মানুষ। বেলুচিস্তান প্রদেশে গত সপ্তাহে প্রাণহানি হয়েছে প্রায় ৭০ জনের। গৃহহীন হয়েছে ১ লাখ লোক। অবিরাম বৃষ্টির কারণে নদীর পানি উপচে সবচেয়ে [...]
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তারকাদের লম্বা মিছিলে এবারে যুক্ত হলো হলিউডি হার্টথ্রব অ্যাঞ্জেলিনা জোলির নামটি। হালের ‘সল্ট’খ্যাত এই তারকা নাকি অতি সম্প্রতি টুইটারে যোগ দিয়েছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, আগে থেকেই টুইটারে হলিউডি তারকাদের আনাগোনা বেশি থাকলেও এতোদিন এর থেকে বিযুক্তই ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে তার নামটি অবশ্য বিযুক্ত ছিলো না। জোলির নামে একাধিক একাউন্ট ছিলো বলেই [...]
প্রিয়াংকা চোপড়া বিশাল ভারদ্বাজের ‘সাত খুন মাফ’ ছবিতে দুর্দান্ত এক নারী চরিত্রে রূপায়ন করেছেন, যেখানে তার সাতজন স্বামী থাকবে। এই সাত স্বামীই একে একে প্রিয়াংকার হাতে খুন হবে। তেমনি চাঞ্চল্যকর কাহিনীর ছবিটিতে প্রিয়াংকার বিপরীতে সাতজন অভিনেতা অভিনয় করছেন তার সাত স্বামীর চরিত্রে। এদের মধ্যে জন আব্রাহাম থেকে শুরু করে নাসিরউদ্দিন শাহও আছেন। তবে মজার ব্যাপার [...]
প্রথমেই বলা যাক, এবারের ইন্ডিয়ান আইডল আসরের সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে। বরোদার ভূমি ত্রবেদী, আগ্রার রাকেশ মাইনি, উত্তর প্রদেশের শিবম পাঠক, হায়দ্রাবাদের শ্রীরাম এবং জায়সালমার থেকে আসা স্বরূপ খান সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। বিচারকের আসনে আছেন আনু মালিক, সুনিধি চৌহান ও সেলিম মার্চেন্ট। অনুষ্ঠানের হোস্ট হিসেবে আছেন হুসাইন কুয়াজারওয়াল এবং অভিজিৎ সায়ান্ত। অডিশন রাউন্ডে [...]