﻿﻿<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
<channel>
<atom:link href="http://natunprovat.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
<link>http://natunprovat.com</link>
<description>Daily Natun Provat</description>
<lastBuildDate>Sat, 04 Sep 2010 19:05:44 +0000</lastBuildDate>
<language>en</language>
<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
<sy:updateFrequency>1</sy:updateFrequency>
<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
<item>
<link>http://natunprovat.com/?p=5041</link>
<comments>http://natunprovat.com/?p=5041#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:05:44 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[শেষ পাতা]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5041</guid>
<description><![CDATA[২৫তম তারাবীহর প্রধান শিক্ষা হচ্ছে ঃ ইসলামের দুশমনদের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে। ২৫তম তারাবীহতে ২৮তম পারায় সূরা আল মুজাদালা থেকে সূরা আত তাহরীম শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়। এখানে আমরা যে সমস্ত উল্লেখযোগ্য শিক্ষাসমূহ পাই তা হচ্ছে: ইসলামের দুশমনদের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। ইসলামের শত্রƒরা সবসময় মুসলমান ও ইসলামের ক্ষতিতে ব্যতিব্যস্ত থাকে [...]]]></description>
<content:encoded><![CDATA[
২৫তম তারাবীহর প্রধান শিক্ষা হচ্ছে ঃ ইসলামের দুশমনদের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে।
২৫তম তারাবীহতে ২৮তম পারায় সূরা আল মুজাদালা থেকে সূরা আত তাহরীম শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়। এখানে আমরা যে সমস্ত উল্লেখযোগ্য শিক্ষাসমূহ পাই তা হচ্ছে: ইসলামের দুশমনদের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। ইসলামের শত্রƒরা সবসময় মুসলমান ও ইসলামের ক্ষতিতে ব্যতিব্যস্ত থাকে তারা কোন সময় ইসলামের কল্যাণে কাজ করে না। তাই আল্লাহ কুরআন মজিদে তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য মুসলমানদের নির্দেশ দিয়েছেন। কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের বিষয়ে পরস্পর পরামর্শ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। নামায কায়েম, যাকাত প্রদান এবং আল্লাহ ও রাসুলের আনুগত্য এবং আল্লাহর দলে অন্তর্ভূক্ত হতে হবে। ইবরাহীম (আ:) ও তাঁর অনুসরীদেরকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। মুসলমানদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী দেশের সাথে উত্তম ও ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। আল্লাহর পথে সীসাঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে লড়াই এবং আল্লাহর দ্বীনকে সকল চীনের উপর বিজয়ী করতে হবে। জুম্মার আযান দেয়া হলে আল্লাহর স্মরণে ধাবিত এবং বেচাকেনা বন্ধ রাখতে হবে। নামায শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহকে অধিক স্মরণ করতে হবে। বিবাহ বিচ্ছেদের সময় ন্যায় পরায়ণ দুই জন লোককে সাক্ষী রাখতে হবে। নিজে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষার চেষ্টা এবং কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।
এ সকল আয়াতে আমাদের বর্জনীয় দিকগুলো হচ্ছে: আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করা যাবে না। পাপাচারে, সীমালঙ্ঘন ও রাসুলের অবাধ্যতার শলা-পরামর্শ করা যাবে না। আল্লাহর গযবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব এবং শয়তানের দল এ অন্তর্ভূক্ত হওয়া যাবে না। আল্লাহ ও তাঁর রাসুলের শক্রদের সাথে গোপনে বন্ধুত্ব এক তাদের সহজে বিশ্বাস করা যাবে না। চীনের ব্যাপারে মুসলমানদের সাথে যারা যুদ্ধ করে, নিজ দেশ থেকে বহিষ্কার করে এবং এ ব্যাপারে সাহায্য করে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ইসলামের আলো ফুৎকারে নিভিয়ে দেওয়ার দুঃসাহস করা যাবে না। মুনাফেকদের চটকদার কথায় বিশ্বাস করা যাবে না।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5041</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5037</link>
<comments>http://natunprovat.com/?p=5037#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:04:09 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[খেলার খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5037</guid>
<description><![CDATA[যে অপয়া তেরোর গেরোতে আটকা পড়েছেন, লিওনেল মেসির সামনে সুযোগ এসেছে খুলে ফেলতে সেই জট। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ গোলটি করেছিলেন যাদের বিপক্ষে, সেই স্পেনের সঙ্গেই যে আর্জেন্টিনার পরের ম্যাচ। গত বছর নভেম্বরে স্পেনে গিয়ে একটা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২-১ গোলে হেরে আসা ওই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন মেসিই। তাঁর ১৩ নম্বর [...]]]></description>
<content:encoded><![CDATA[
যে অপয়া তেরোর গেরোতে আটকা পড়েছেন, লিওনেল মেসির সামনে সুযোগ এসেছে খুলে ফেলতে সেই জট। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ গোলটি করেছিলেন যাদের বিপক্ষে, সেই স্পেনের সঙ্গেই যে আর্জেন্টিনার পরের ম্যাচ। গত বছর নভেম্বরে স্পেনে গিয়ে একটা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২-১ গোলে হেরে আসা ওই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন মেসিই। তাঁর ১৩ নম্বর আন্তর্জাতিক গোল। এরপর ক্লাবের জার্সি গায়ে গোলের ফল্গুধারা অটুট ছিল, কিন্তু সেই ‘১৩’ গত এই ১০ মাসে আর ‘১৪’ হলো না। কে জানে, বার্সার জাতীয় গায়ে গত দুই ম্যাচে চার গোল করে আসা স্পেনের ম্যাচটাই সেই চক্র ভাঙার উপলক্ষ কি না! এনএনবি
আগামী মঙ্গলবার বার্সা-সতীর্থদের মুখোমুখি হবেন। মেসির বিশ্বাস, দারুণ আক্রমণাত্মক একটা ম্যাচই উপহার দেবে দুদল, ‘ম্যাচটা আক্রমণাত্মক হবে। দুদলই ভালো খেলার চেষ্টা করবে।’ স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ঠিকই, কিন্তু মেসি জানাচ্ছেন, জাভি-ইনিয়েস্তারা সমীহ করে আর্জেন্টিনাকে। এই ম্যাচেই নাকি ঠিক হয়ে যাবে কোচ হিসেবে সার্জিও বাতিস্তার ভবিষ্যৎ। এই ম্যাচ দিয়ে দলের ভবিষ্যৎ গতিপথও ঠিক হবে বলে মনে করেন মেসি, ‘সামনেই কোপা আমেরিকা। এরই মধ্যে দলটাকে গুছিয়ে ফেলতে হবে আমাদের।’
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5037</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5044</link>
<comments>http://natunprovat.com/?p=5044#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:04:06 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[খেলার খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5044</guid>
<description><![CDATA[ওয়েম্বলীতে ইউরো বাছাইপর্বের গ্র“প জি এর প্রথম ম্যাচে শুক্রবার বুলগেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের পরে বড় কোন আসরে শুভ সূচনা করল ইংল্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জারমেইন ডেফোর হ্যাট্রিকে ইংলিশরা বড় জয় পেলেও গোলগুলোর পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়েইন রুনির। আর তাই ম্যাচ শেষে দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়ের প্রশংসা করতে ভুল করেননি কোচ ফ্যাবিও [...]]]></description>
<content:encoded><![CDATA[
ওয়েম্বলীতে ইউরো বাছাইপর্বের গ্র“প জি এর প্রথম ম্যাচে শুক্রবার বুলগেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের পরে বড় কোন আসরে শুভ সূচনা করল ইংল্যান্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জারমেইন ডেফোর হ্যাট্রিকে ইংলিশরা বড় জয় পেলেও গোলগুলোর পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়েইন রুনির। আর তাই ম্যাচ শেষে দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়ের প্রশংসা করতে ভুল করেননি কোচ ফ্যাবিও ক্যাপেলো। এই জয়ের মধ্য দিয়েই ইংল্যান্ড বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে তাদের খেলোয়াড়দের পাশাপাশি দলীয় পারফরমেন্সও কিছুটা উঁচুতে তুলে ধরতে সক্ষম হয়েছে। এনএনবি
পুরো বিশ্বকাপ জুড়েই রুনির ব্যর্থতা শুধুমাত্র ব্যক্তিগত ভাবে নয় বরং তা দলের উপরও প্রচন্ড প্রভাব ফেলেছিল। ইংল্যান্ডের চরম ব্যর্থতার জন্য মূলত তার বাজে পারফরমেন্সই সামনে চলে আসে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ফিটনেস এবং ফর্মের দিক থেকে একেবারেই নি®প্রভ রুনি যেন শুক্রবারের ম্যাচে অনেকটাই তার সেরা ফর্মে ফিরে আসার প্রয়াসে মাঠে নেমেছিল। সমর্থকদের প্রত্যাশা পূরণের ব্রত নিয়েই যেন তিনি মাঠে নেমেছিলেন। যা পুরো ম্যাচে বারবারই চোখে পড়েছে। ম্যাচ শেষে ক্যাপেলো তাই বলেছেন, ম্যাচের আগে আমি তার সাথে কথা বলেছি। বুলগেরিয়ার খেলার কৌশল সম্পর্কে আমি অনেকটাই অবগত ছিলাম। আমি রুনিকে বলেছিলাম দুই সেন্ট্রাল মিডফিল্ডারের সামনে যেন সে সবসময় অবস্থান করে এবং এই জায়গা থেকে সামনে এগিয়ে যায়। এর ফলে সে বেশী মুক্ত থাকতে পারবে এবং বল বেশী পাস করতে পারবে। ডেফো ছাড়াও এই ম্যাচে বাকি গোলটি করেছেন এ্যাডম জনসন। ডেফোর হ্যাট্রিকের সাথে রুনি সরাসরি যুক্ত থাকলেও জনসনের গোলের সাথেও রুনির পরোক্ষ যোগাযোগ ছিল। দলকে প্রথম গোল এনে দিতে রুনি ম্যাচ শুরুর পরে মাত্র তিন মিনিট সময় নিয়েছিলেন। এ্যাশলে কোলকে দারুন একটি চিপ তুলে দিলে কোল সেটা ডেফোর কাছে ক্রস করেন। ডেফো কোন ভুল না করে নিজের এবং দলের পক্ষে প্রথম গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন।
৬১ মিনিটে ইংল্যান্ডের দ্বিতীয় গোলের কারিগরও ছিলেন রুনি। তার বাড়িয়ে দেয়া পাসে বুলগেরিয়ার গোলরক্ষক মিহাইলোভকে পরাস্ত করতে ডেফো কার্পণ্য করেননি। ম্যাচের ৮৩ মিনিটে ওয়ালকটের বদলী হিসেবে মাঠে নামা জনসনের জন্য দলের তৃতীয় গোলটি করতে খুব একটা কষ্ট করতে হয়নি। তিন মিনিট পরেই ডেফোর হ্যাট্রিক পূর্ণ করতে রুনির অবদানই ছিল সর্বাগ্রে। ম্যাচের হ্যাট্রিকম্যান টটেনহ্যামের স্ট্রাইকার ডেফো তৃতীয় গোল করার পরে ইনজুরিতে পড়লে তার পরিবর্তে ৮৭ মিনিটে ইয়ংকে নামান ক্যাপেলো। তবে পরবর্তী ম্যাচের আগে ডেফোর সুস্থ হয়ে উঠার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছেন কোচ।
ডেফোর হ্যাট্রিকে ইংল্যান্ডের বড় জয়ে ওয়েম্বলীর ৭৩, ২৪৬ জন দর্শক যেমন স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাঠ ছেড়েছে তেমনি ক্যাপেলোর জন্য সস্তিদায়ক হলো রুনির ফর্মে ফেরা। আগামী মঙ্গলবার গ্র“প জি এর পরবর্তী ম্যাচে বাসেলে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5044</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5052</link>
<comments>http://natunprovat.com/?p=5052#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:04:00 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[খেলার খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5052</guid>
<description><![CDATA[জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান নির্বাচক অ্যালিয়েস্টার ক্যাম্পবেল সমালোচনা করেছেন যুক্তরাজ্য সরকারের। অক্টোবরে ইন্টার-কন্টিনেলটাল কাপে অংশ নেয়ার জন্য জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল স্কটল্যান্ডের। কিন্তু যুক্তরাজ্য সরকারের পরামর্শে পরবর্তীতে সে সফর বাতিল করেছে ক্রিকেট স্কটল্যান্ড। ক্যাম্পবেল বলেন, জিম্বাবুয়েতে দশজন ইংলিশ খেলোয়াড় এবং কোচ রয়েছে। এরমধ্যে আমাদের জাতীয় দলের কোচ অ্যালান বাউচারও রয়েছেন। অকারণে নেয়া এই সিদ্ধান্ত তাদের [...]]]></description>
<content:encoded><![CDATA[
জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান নির্বাচক অ্যালিয়েস্টার ক্যাম্পবেল সমালোচনা করেছেন যুক্তরাজ্য সরকারের। অক্টোবরে ইন্টার-কন্টিনেলটাল কাপে অংশ নেয়ার জন্য জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল স্কটল্যান্ডের। কিন্তু যুক্তরাজ্য সরকারের পরামর্শে পরবর্তীতে সে সফর বাতিল করেছে ক্রিকেট স্কটল্যান্ড। ক্যাম্পবেল বলেন, জিম্বাবুয়েতে দশজন ইংলিশ খেলোয়াড় এবং কোচ রয়েছে। এরমধ্যে আমাদের জাতীয় দলের কোচ অ্যালান বাউচারও রয়েছেন। অকারণে নেয়া এই সিদ্ধান্ত তাদের জন্যও অপমানজনক। ২০০৬ সালে জিম্বাবুয়ের টেস্ট মর্যাদা তুলে নেয়া হয়। এরপর থেকে তারা আবার সেটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই সফর বাতিল তাদের ফেরার পথটা আরো কঠিন করে দিলো। এনএনবি
এ বছর মে মাসে ভারত ও শ্রীলঙ্কা জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। এছাড়া সেপ্টেম্বরে ইন্টার-কন্টিনেন্টাল কাপ এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আয়ারল্যান্ড। সম্প্রতি কেনিয়া ও আফগানিস্তানও ইন্টার-কন্টিনেন্টাল কাপ ম্যাচ খেলে গেছে।
২০১০ সালের শেষ দিকে জিম্বাবুয়ের পাকিস্তান সফরের প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের উত্তরে ক্যাম্পবেল সফর নিয়ে তার আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন যদি খেলোয়াড়রা যেতে না চায় তাদের চাপ দেয়া হবে না। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কান দলের উপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আর কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। পাকিস্তানে বন্যার্তদের সাহায্যে তহবিল গঠনের জন্য প্রীতি ম্যাচে অংশ নিতে জিম্বাবুয়ে ক্রিকেটের একটি দলকে পাকিস্তানে পাঠানোর কথা রয়েছে।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5052</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5051</link>
<comments>http://natunprovat.com/?p=5051#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:03:57 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[খেলার খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5051</guid>
<description><![CDATA[বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হয়েছেন ক্রোয়েশিয়ার রবার্ট রুপচিচ। চুক্তি হয়েছে এক বছরের জন্য। গত ১ সেপ্টেম্বর থেকে মেয়াদ শুরু হয়ে গেলেও এখনো ঢাকায় পা রাখেননি রুপচিচ। আগামী বুধবার ঢাকা আসবেন ৪৭ বছর বয়সী এই কোচ। যদিও ঢাকায় আসার আগেই তাকে নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বছরের চুক্তি হলেও রবার্ট রুপচিচকে [...]]]></description>
<content:encoded><![CDATA[
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হয়েছেন ক্রোয়েশিয়ার রবার্ট রুপচিচ। চুক্তি হয়েছে এক বছরের জন্য। গত ১ সেপ্টেম্বর থেকে মেয়াদ শুরু হয়ে গেলেও এখনো ঢাকায় পা রাখেননি রুপচিচ। আগামী বুধবার ঢাকা আসবেন ৪৭ বছর বয়সী এই কোচ। যদিও ঢাকায় আসার আগেই তাকে নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বছরের চুক্তি হলেও রবার্ট রুপচিচকে ১১ মাস ব্যবহার করতে পারবে বাফুফে। এনএনবি
আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনের পরের মাসটি ছুটি হিসেবে গণ্য হবে। জাতীয় ফুটবল দল এই এক বছরে আনুষ্ঠানিকভাবে তিনটি টুর্নামেন্ট কিংবা বাছাই ফুটবল খেলবে। প্রথমেই থাকছে এশিয়ান গেমস ফুটবল। এরপরে প্রি-অলিম্পিকের ম্যাচ এবং আগামী বছরের মার্চে রয়েছে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল। এছাড়া তিনটি আনুষ্ঠানিক আসরের বাইরে জাতীয় দলের নতুন কোনো কার্যক্রম থাকলে সেখানে কোচ থাকবেন রুপচিচ। ১১ মাসের দায়িত্ব পালনে এশিয়াড হবে তার প্রথম মিশন। আপাতত স্থানীয় সাইফুল বারী টিটু রয়েছেন এর দায়িত্বে। এশিয়াডের মতো প্রি-অলিম্পিকে অনুর্ধ্ব-২৩ দল থাকছে। চ্যালেঞ্জ কাপে থাকবে জাতীয় দল। সেই ২০০০ সাল থেকেই ফুটবল কোচিংয়ে জড়িত আছেন রুপচিচ। জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা এই সাবেক ফুটবলার সর্বশেষ ক্রোয়েশিয়ার রাইজেকা ফুটবল ক্লাবের কোচ ছিলেন। উয়েফার প্রফেশনাল লাইসেন্সধারী কোচ তিনি।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5051</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5050</link>
<comments>http://natunprovat.com/?p=5050#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:03:55 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[খেলার খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5050</guid>
<description><![CDATA[বিশ^কাপ এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রথম দল হিসেবে জয় দিয়ে টানা দ্বিতীয়বার ইউরো জয়ের পথে পা বাড়ালো। শুক্রবার রাতে ইউরো ২০১২ এর বাছাই পর্বের খেলায় আরো জয় পেয়েছেন হল্যান্ড, ইংল্যান্ড এবং জার্মানি। কিন্তু হেরে গেছে ফ্রান্স। ভিসেন্ত দেল বস্কোর দল স্পেন বিশ^কাপ জয়ের পর প্রথম প্রতিযোগিতামুলক ম্যাচ খেলতে নেমেছিল দুর্বল লিচেনটেনস্টেইনের বিপক্ষে। নিজেদের মাঠ ভালদেসেই [...]]]></description>
<content:encoded><![CDATA[
বিশ^কাপ এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রথম দল হিসেবে জয় দিয়ে টানা দ্বিতীয়বার ইউরো জয়ের পথে পা বাড়ালো। শুক্রবার রাতে ইউরো ২০১২ এর বাছাই পর্বের খেলায় আরো জয় পেয়েছেন হল্যান্ড, ইংল্যান্ড এবং জার্মানি। কিন্তু হেরে গেছে ফ্রান্স। ভিসেন্ত দেল বস্কোর দল স্পেন বিশ^কাপ জয়ের পর প্রথম প্রতিযোগিতামুলক ম্যাচ খেলতে নেমেছিল দুর্বল লিচেনটেনস্টেইনের বিপক্ষে। নিজেদের মাঠ ভালদেসেই তারা স্পেনের কাছে হেরে গেছে ০-৪ গোলে। এনএনবি
বিশ্বকাপে চোটের জন্য নিজেকে চেনাতে না পারা স্ট্র্রাইকার ফার্নান্ডো টোরেস ফর্মে ফিরেছেন। করেছেন দুই গোল। বাকি দু গোল ডেভিড ভিয়া এবং ডেভিড সিলভার। স্পেনের কাছে হেরে বিশ^কাপে রানার আপ হল্যান্ডও বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে। দুর্বল প্রতিপক্ষ সানমারিনোকে তারাও হারিয়েছে ৫-০ গোলে। লিভারপুলে টোরেসের সতীর্থ ডার্ক কুইট প্রথম গোলটি করলেও, হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন ক্লাস ইয়ান হান্টেলার। অপর গোলটি করেন বেশ কিছুদিন পর দলে ফেরা অভিজ্ঞ স্ট্রাইকার রুড ফন নিস্টেলরয়।
নিজেদের মাঠ ওয়েম্বলিতে ইংল্যান্ডও দুর্দান্ত খেলে ৪-০ গোলে উড়িয়ে দেয় বুলগেরিয়াকে। এ ম্যাচে হ্যাটট্রিক করেন স্ট্র্রাইকার জার্মেইন ডিফো। অপর গোলটি করেন অ্যাডাম জনসন। ওয়েন রুনি গোল না পেলেও তিনটি গোলের উৎস ছিলেন তিনি।
বিশ^কাপে তৃতীয় হওয়া জার্মানিকে জিততে বেশ কষ্টই করতে হয়েছে। ব্রাসেলসে বেলজিয়ামকে তারা হারিয়েছে ১-০ গোলে। গোল করেন মিরোস্লাভ ক্লোসা, খেলার ৫৩ মিনিটে। আরেক খেলায় তুরস্ক ৩-০ গোলে হারায় কাজাখস্তানকে।
ফ্রান্সের দুর্দিন আর শেষই হচ্ছে না। বিশ^কাপের পর প্রথম প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এবার ইউরো বাছাই পর্বেও তারা নিজেদের মাঠে ১-০ গোলে হেরে গেছে বেলারুশের কাছে। ইতালি তাদের ইউরো অভিযান জয় দিয়ে শুরু করেছে। তারা ২-১ গোলে হারায় এস্তোনিনিয়াকে। আন্তোনিও কাসানো এবং লিওনার্দো বোনুচির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
শুক্রবার সবচেয়ে জমে যাওয়া ম্যাচ ছিল পর্তুগাল ও সাইপ্রাসের মধ্যে। বিস্ময়করভাবে খেলাটি ৪-৪ গোলে ড্র হয়। ইউরো ২০০৪ এর চ্যাম্পিয়ন গ্রিস প্রথমে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে জর্জিয়ার সঙ্গে। আয়ারল্যান্ড ১-০ গোলে হারায় আর্মেনিয়াকে। লিথুনিয়ার সঙ্গে গোলশুন্য ড্র করেছে স্কটল্যান্ড। আর ওয়েলস ১-০ গোলে হারায় মন্টেনেগ্রোকে।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5050</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5049</link>
<comments>http://natunprovat.com/?p=5049#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:03:50 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[খেলার খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5049</guid>
<description><![CDATA[ইউএস ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন কিম ক্লাইস্টার্স, ভেনাস উইলিয়ামস, সামান্থা স্তসুর, এলেনা দেমিন্তিয়েভা ও আনা ইভানোভিচ। বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামের ক্লাইস্টার্স ৬-৩, ৬-০ গেমে হারান পেট্রা কেভিটোভাকে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ক্লাইস্টার্স এ নিয়ে টানা ১৭টি ম্যাচ জিতলেন। যুক্তরাস্ট্রের ভেনাস উইলিয়ামস ৬-২,৬-১ গেমে ম্যান্ডি মিনেলাকে, সামাস্থা ৬-২,৬-৩ গেমে সারা ইরানিকে, এলেনা ৭-৫, ৬-২ গেমে ড্যানিয়েলা হ্যানতুচোভাকে এবং [...]]]></description>
<content:encoded><![CDATA[
ইউএস ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন কিম ক্লাইস্টার্স, ভেনাস উইলিয়ামস, সামান্থা স্তসুর, এলেনা দেমিন্তিয়েভা ও আনা ইভানোভিচ। বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামের ক্লাইস্টার্স ৬-৩, ৬-০ গেমে হারান পেট্রা কেভিটোভাকে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ক্লাইস্টার্স এ নিয়ে টানা ১৭টি ম্যাচ জিতলেন।
যুক্তরাস্ট্রের ভেনাস উইলিয়ামস ৬-২,৬-১ গেমে ম্যান্ডি মিনেলাকে, সামাস্থা ৬-২,৬-৩ গেমে সারা ইরানিকে, এলেনা ৭-৫, ৬-২ গেমে ড্যানিয়েলা হ্যানতুচোভাকে এবং আনা ইভানোভিচ ৭-৫, ৬-০ গেমে ভার্জিনি রাজ্জানোকে হারিয়েছেন। এনএনবি
এদিকে পুরুষ এককের শীর্ষ বাছাই রাফায়াল নাদাল তৃতীয় পর্বে পৌঁছে গেছেন। তিনি ৬-২, ৭-৬, ৭-৫ গেমে হারান ডেনিস স্টোমিনকে।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5049</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5053</link>
<comments>http://natunprovat.com/?p=5053#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:01:44 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[রাজশাহীর খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5053</guid>
<description><![CDATA[মহানগর জাতীয় পার্টি-এর উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল পার্টির কার্যালয়ে বিকাল ৫টায়।]]></description>
<content:encoded><![CDATA[
মহানগর জাতীয় পার্টি-এর উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল পার্টির কার্যালয়ে বিকাল ৫টায়।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5053</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5040</link>
<comments>http://natunprovat.com/?p=5040#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 19:00:14 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[রাজশাহীর খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5040</guid>
<description><![CDATA[প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সরকারের রূপকল্প বাস্তবায়নের জন্য নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আঞ্জুমান মুফিদুল ইসলাম, রাজশাহীর উদ্যোগে সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল এবং দারিদ্র্য বিমোচনের অর্থ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে [...]]]></description>
<content:encoded><![CDATA[
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সরকারের রূপকল্প বাস্তবায়নের জন্য নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আঞ্জুমান মুফিদুল ইসলাম, রাজশাহীর উদ্যোগে সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল এবং দারিদ্র্য বিমোচনের অর্থ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মুহম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগের (ভারপ্রাপ্ত) কমিশনার  সৈয়দ আহম্মদ পাশা, আলহাজ্ব সদর আলী, ডাঃ সুলতান আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম ইদ্রিশ আলী, ড. শরফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মেয়র অসহায় ও দুস্থদের মাঝে দারিদ্র্য বিমোচনের অর্থ ও উপকরণ বিতরণ করেন।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5040</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
<item>
<link>http://natunprovat.com/?p=5045</link>
<comments>http://natunprovat.com/?p=5045#comments</comments>
<pubDate>Sat, 04 Sep 2010 18:58:50 +0000</pubDate>
<dc:creator>admin</dc:creator>
<category><![CDATA[রাজশাহীর খবর]]></category>
<guid isPermaLink="false">http://natunprovat.com/?p=5045</guid>
<description><![CDATA[প্রেস বিজ্ঞপ্তি : ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষর মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন রাজশাহীর মহাজোটের নেতৃবৃন্দ। গতকাল স্থানীয় কমিউনিটি সেন্টারে  আলোচনা, দোয়া ও ইফতার  মাহফিলে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এ আহবান জানান। মাহফিলের সভাপতি ও সমন্বয়ক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দেশের কৃষক, জেলে, [...]]]></description>
<content:encoded><![CDATA[
প্রেস বিজ্ঞপ্তি : ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষর মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন রাজশাহীর মহাজোটের নেতৃবৃন্দ। গতকাল স্থানীয় কমিউনিটি সেন্টারে  আলোচনা, দোয়া ও ইফতার  মাহফিলে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এ আহবান জানান। মাহফিলের সভাপতি ও সমন্বয়ক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দেশের কৃষক, জেলে, তাঁতী, কামার, কুমার, শ্রমিক, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, রাজনীতিবিদ যে যে পেশায় আছেন তাঁকে সেখানেই সমস্ত শক্তি নিয়োগ করে কাজ করতে হবে।
মহাজোট, রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আখতার জাহান, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,  সাবেক মেয়র ও জাতীয় পার্র্টির নেতা দুরুল হুদা , জাসদ নেতা মজিবুল হক বকু, ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, ন্যাপ নেতা মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। আওয়ামী লীগের  মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।
]]></content:encoded>
<wfw:commentRss>http://natunprovat.com/?feed=rss2&p=5045</wfw:commentRss>
<slash:comments>0</slash:comments>
</item>
</channel>
</rss>