সম্পাদকীয় | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

ক্ষতিকর পানীয় ও ভেজাল খাদ্য বিক্রি বন্ধে উদ্যোগ নিতে হবে

ভ্রাম্যমাণ আদালত নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদন, বিক্রি বন্ধ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। কোন কোন কোম্পানী বন্ধ করে দেয়ার কথা শোনা যায়। এ সত্ত্বেও নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধ নেই। এসব পণ্য বিক্রি বা উৎপাদন সংক্রান্ত আইন রয়েছে। শাস্তির ব্যবস্থাও রয়েছে। তার পরেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নকল [...]

নকল ওষুধ সরবরাহের দায়ে

রোগীদের কাছে জরুরী ও অত্যাবশ্যকীয় ওষুধ সামগ্রী সরবরাহে অত্যন্ত সতর্ক থাকতে হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীদের জন্য বিষ। রোগীর প্রাণ বাঁচানো ও সুস্থ হয়ে ঘরে ফেরার ক্ষেত্রে চিকিৎসক থেকে শুরু করে ওষুধ বিক্রেতা পর্যন্ত সকলেরই কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর এ কারণে প্রত্যেককে সতর্ক থাকতে হয়। গতকাল নতুন প্রভাতে প্রকাশিত এক খবরে বলা হয়, নকল [...]

রাজশাহী : শনিবার : ২৮ আগস্ট, ২০১০ নওগাঁয় বন্যা পরিস্থিতির অবনতি

বাংলাদেশে তিন দফায় বন্যা হয়ে থাকে। প্রথম দফায় সিলেট তথা সুরমা অববাহিকা, দ্বিতীয় দাফয় ব্রহ্মপুত্র অববাহিকা ও তৃতীয় দফায় গঙ্গা অববাহিকা বন্যা আক্রান্ত হয়। প্রথম দফা শেষ হয়ে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। এ বন্যা নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীকে ঘিরে পার্শ্ববর্তী গ্রামসমূহে প্লাবিত করেছে। গতকাল নতুন প্রভাতে প্রকাশিত এক খবরে বলা হয়, নওগাঁয় [...]

সম্পাদকীয়

রাজশাহী ॥ বুধবার ॥ ২৫ আগস্ট, ২০১০ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের সুপারিশ দেশের শিক্ষা ব্যবস্থায় দুটি ধারা বিদ্যমান। এর একটি সরকারী ব্যবস্থাপনায় ও অন্যটি বেসরকারীভাবে পরিচালিত। শিক্ষায় এই সরকারী-বেসরকারী পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। শিক্ষার মান নিয়েও কথা উঠেছে। সরকারী প্রতিষ্ঠান হলেই উন্নত মান আর বেসরকারী হলে নিম্ন মান এমন অভিধা নিয়েই এ [...]

তেলের বাজার নিয়ে শংকা

বাংলাদেশের মানুষকে প্রতিটি মুহূর্ত শংকার সাথে বাস করতে হচ্ছে। কখনো কখনো এ শংকা তীব্র হয় কখনো কখনো স্তিমিত হয়। তবে পুরোপুরি শংকা দূর করার উপায় বোধ করি কারো জানা নেই। মানুষের এই শংকা প্রায় বহুমুখী। ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে শংকা প্রায় শতভাগ। স্বাভাবিক জীবন-যাপনেও শংকা জড়িত। যে কোন সময় যে কোন অঘটন জীবনকে তছনছ করে দিতে [...]

কোটি কোটি টাকার দুর্নীতি

প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি বিস্তার করেছে। এমন কোন ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি নেই। সেবা পেতে দুর্নীতি, সেবা নিতে দুর্নীতি। দুর্নীতি যেন মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে। চাকরী পাওয়ার জন্য বেকার যুবকরা হন্যে হয়ে ঘুরছে। সরকারী চাকরী যেন সোনার হরিণ। আর এই সোনার হরিণ পেতে ছুটে বেড়াচ্ছে বেকার যুবক-যুবতীরা। অভিভাবকেরা ঘুষের টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছে। তবু যদি [...]

জাতীয় শোক দিবস আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদৎ বরণের দিন, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে সপরিবারে প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে হত্যাকান্ডের কারণে গোটা জাতি ছিল কলঙ্কিত। এখন সে কলঙ্কের দাগ মুছে গেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কয়েক খুনীর ফাঁসি হয়েছে। মর্মস্পর্শী ওই হত্যাকান্ডের স্মরণ করছি এদেশের [...]

দেশে বেকারের সংখ্যা

দেশে মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এর মধ্যে শিশু, বৃদ্ধ ও নারীর সংখ্যা প্রায় ১০ কোটি। বাকী ৬ কোটির মধ্যে সাড়ে তিন কোটি কর্মোক্ষম। এদের মধ্যে এক কোটি কৃষিজীবী হিসেবে ধরলে বাকী প্রায় আড়াই কোটি চাকুরীজীবী। শ্রেণী বিভাগ হিসেবে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারী খাতে কর্মরত রয়েছে শেষ অংশটি। এছাড়া প্রায় আড়াই কোটি বেকার। [...]

প্রশংসনীয় পদক্ষেপ তবে বিদ্যুতের হাহাকার কমছে না

রাজধানী ঢাকার যানজট এবং আইন-শৃংখলা রক্ষার পদক্ষেপ হিসেবে ডিএমপি শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা প্রতিষ্ঠান রোজার শুরুতে বন্ধ করে দেওয়ার সুপারিশ করে। এ প্রেক্ষিতে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় আগামীকাল ১৪ আগষ্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় ছুটি দেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর যানজট কিছুটা কমবে। তবে একই সাথে [...]

বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ মানুষের অসন্তোষ প্রতিক্রিয়া

সব কিছুরই সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে তার বিরূপ প্রতিক্রিয়া বিভিন্নভাবে দেখা দিতে পারে। এরকমই প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিদ্যুতের লোডশেডিং-এ অতিষ্ঠ নওহাটা ও বাগমারার বাসিন্দারা। বর্তমান প্রচন্ড খরা ও তাপদাহে মাঠ ঝলসে যাচ্ছে, আবাদি জমি পুড়ছে, চৈত্রের খরতাপের মতো চৌচির হয়ে ফেটে যাচ্ছে আবাদি জমি এই ভরা শ্রাবণে অথচ বৃষ্টির দেখা নেই। বিদ্যুতের অবস্থাও তথৈবচ। [...]