নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে শুক্রবার রাতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি ভবন ও দোকনপাট বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদ্যুৎ, টেলিফোন ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্মকর্তরা এ কথা জানান। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, দক্ষিণ দ্বীপের শহর ক্রাইস্টচার্চে স্থানীয় সময় শনিবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে [...]
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং-হোয়ান শনিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। মন্ত্রণালয়ে তার মেয়ের বিতর্কিত উপায়ে নিয়োগের ব্যাপারে স্বজনপ্রীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তিনি এ ঘোষণা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইয়ং-সান সাংবাদিকদের বলেন, তার মেয়েকে চাকরি দেয়ার বিষয়ে বির্তক সৃষ্টি হওয়ায় দায়ভার গ্রহণ করে মন্ত্রী ইউ পদত্যাগের ঘোষণা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার মেয়েকে উচ্চ বেতনে চাকরি [...]
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক জঙ্গি হামলায় এক মার্কিন সৈন্য নিহত হয়েছে। শনিবার ন্যাটোর ইন্টারন্যাশনাল এ্যাসিস্টেন্স ফোর্স (ইসাফ) এক বিবৃতিতে জানায়, শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। ন্যাটোর এক মুখপাত্রও মার্কিন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছেন। এএফপির এক পরিসংখ্যান অনুযায়ী এ নিয়ে চলতি বছর ৩২৭ জন মার্কিন সৈন্য নিহত হলো। নিহত মোট বিদেশী সৈন্যের সংখ্যা দাঁড়ালো ৪৯৪। [...]
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ায় দুই আইন প্রণেতা ও মেয়রসহ কমপক্ষ ছয়জন নিহত হয়েছেন। এটর্নি জেনারেলের দফতরের কর্মকর্তারা জানান, বিমানটি মেক্সিকো সিটি থেকে যাত্রা করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওক্সাকা রাজ্যের প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র অবকাশ যাপন কেন্দ্র হুয়াতুলকো বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। তারা জানান, এতে দুই আইন প্রণেতা, ওক্সাকার আঞ্চলিক মেয়র, পাইলট [...]
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় গতকাল শুক্রবার শিয়াদের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন নিহত হয়েছে। কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা একথা জানিয়েছে। এ সপ্তাহে শিয়াদের শোভাযাত্রায় প্রাণঘাতী বোমা হামলার দ্বিতীয় ঘটনা এটি। এ বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে। কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা বলেন,সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ জনের [...]
লাহোরে শিয়া মুসলিমদের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার দায় গতকাল শুক্রবার স্বীকার করেছে পাকিস্তানি তালেবানরা। বুধবারের ওই হামলায় ৩৩ জন নিহত হয়। একমাস ধরে স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবিলা করছে দেশটি। এ বিপর্যয়ের মধ্যেই বোমা হামলা চালালো তালেবানরা। আত্মঘাতী বোমা হামলাকারীদের মন্ত্রণাদাতা ক্বারি হুসেইন মেহসুদের এক মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে জানান, এ হামলা নিষ্পাপ সুন্নিদের [...]
ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা বৃহস্পতিবার সরাসরি শান্তি আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে সম্মত হয়েছেন। ছয় দশক ধরে চলা দ্বন্দ্বের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে পৌঁছনোর উদ্দেশ্যে বৃহস্পতিবার বিবদমান দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে প্রথম দফা আলোচনায় মধ্যস্ততা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি [...]
সিআইএ’র সাত এজেন্টকে হত্যার পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদকে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বুধবার একথা জানিয়েছে। পাকিস্তানের তেহরিক-ই-তালিবান নামক গোষ্ঠীর প্রধান হাকিমুল্লাহ মেহসুদ পাকিস্তানের আদিবাসী অঞ্চলে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়। বিদেশে থাকা মার্কিন নাগরিকদের হত্যা ও গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্রকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে। ২০০৯ সালের ৩০ [...]
অস্ট্রেলিয়ার নির্বাচনে জয়ী চার স্বতন্ত্র প্রার্থীর একজন গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন লেবার পার্টিকে সমর্থন দেওয়ায় সরকার গঠনের প্রতিযোগিতায় এগিয়ে গেলেন বর্তমানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। জুলিয়া গিলার্ডই অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু উইলকি সমর্থন দেওয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষের ১৫০ আসনের মধ্যে গিলার্ডের নেতৃত্বাধীন লেবার পার্টির আসন সংখ্যা হয়েছে ৭৪। তবে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের [...]
বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের সহায়তা তহবিল বুধবার ১০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটনে অবস্থানরত পাকিস্তানি অর্থমন্ত্রী হাফিজ শেখকে উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এ প্রয়োজনের সময় পাকিস্তানের জনগণকে সহায়তা করতে প্রতিশ্র“তিবদ্ধ বিশ্বব্যাংক। দ্রুত এ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং দীর্ঘমেয়াদী [...]